আপনি কি Airtel ইউজার? আপনার কাছেও কি KYC এর জন্য মেসেজ বা ফোন আসছে? তাহলে এখনই পড়ুন এই খবরটি

ভারতীয় মোবাইল ইউজারই প্রায়শই চেষ্টা করে যাতে তারা কম টাকায় অধিক সুবিধা পায়। এই জন্য, তারা নতুন অফার এবং ডিসকাউন্ট রিচার্জ কুপন অনুসন্ধান করতে থাকেন। ডিসকাউন্ট, ছাড় এবং ক্যাশব্যাক পাওয়ার এই ইচ্ছা স্মার্টফোন ইউজারদের প্রতারকদের খপ্পরে ফেলে। হ্যাকিং ও অনলাইন ফ্রড যারা করে, তারা সব ধরনের আকর্ষণীয় অফার দিয়ে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর চেষ্টা করে। আজকাল আবার এমন একটি হ্যাকার গ্রুপ সক্রিয় রয়েছে যা এয়ারটেল গ্রাহকদের তাদের শিকারে পরিণত করছে। এই ঠগরা KYC -র নামে এয়ারটেল নম্বরের টেলিকম গ্রাহকদের টার্গেট করছে, এই বিষয়ে কোম্পানি একটি সতর্কতা জারি করেছে।

Airtel এর সতর্কবার্তা

Airtel তাদের ইউজারদের সতর্ক করেছে যে কোম্পানির অনেক গ্রাহকদের অভিনন্দন বার্তা পাঠানো হচ্ছে যেখানে তাদের KYC করাতে বলা হচ্ছে। এই ধরনের মেসেজ শুধু ফোন কলের মাধ্যমেই দেওয়া হচ্ছে তাই না, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অনেক পোস্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজেও এই বিষয়গুলি বার বার করা হচ্ছে। এই বার্তাগুলিতে, এয়ারটেল গ্রাহকদের বলা হচ্ছে যে তারা যদি তাদের নম্বর KYC করিয়ে নেয় তাহলে তাদের ফ্রি তে একটি উপহার এবং নগদ পুরস্কার দেওয়া হবে। Airtel পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের কাছে যদি কোনও মেসেজ, কল বা লিঙ্ক আসে, তাহলে তার উত্তর একেবারেই দেবেন না।

ফ্রি অফারের লোভ দেখানো হয়

Airtel ইউজারদের KYC করার জন্য নগদ পুরস্কার এবং ফ্রি উপহার দেওয়া হবে বলা হচ্ছে। এই মেসেজ এবং লিঙ্কগুলিতে, KYC এর নামে ইউজারদের ডকুমেন্টস চাওয়া হচ্ছে। যদি কোনও ব্যক্তি এই মেসেজগুলি এবং কলগুলিকে সত্য বলে বিশ্বাস করে এবং তার ডকুমেন্টস বা সংস্থার নামে পাঠানো মেসেজ এ উপস্থিত OTP জানিয়ে দেয়, তাহলে সেই ইউজার এর ব্যাংক এর ডিটেইলস হ্যাক করে নেওয়া হয়। এসব প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এন্ট্রির পাশাপাশি ফোনে উপস্থিত ডাটাও ট্র্যাক করে নেওয়া হচ্ছে।

Corona Vaccine এর নামে প্রতারণা

আপনাদের যদি জানাই যে সম্প্রতি হোয়াটসঅ্যাপে এই মেসেজটিও ক্রমশ ভাইরাল হয়েছিল যে দেশে রেকর্ড টিকা দেওয়ার আনন্দে Jio , Airtel এবং Vi তাদের ইউজারদের 3 মাসের ফ্রি রিচার্জ দিচ্ছে। এই মেসেজে একটি লিঙ্কও দেওয়া হয়েছিল, যেখানে লেখা ছিল যে Jio, Airtel এবং Vi গ্রাহকরা লিঙ্কে ক্লিক করে ফ্রি রিচার্জের সুবিধা নিতে পারবেন। সেই মেসেজটিও সম্পূর্ণ ভুয়ো ছিল।

Spam মেসেজ এর জাল

ফ্রি সুবিধা, পুরস্কার, স্কিম, ক্যাশব্যাক এবং ডিসকাউন্টের নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং SMS এর মাধ্যমে অনেক মেসেজ ফরোয়ার্ড করা হয়। এই মেসেজ গুলির 99.99 শতাংশ প্রতারণা, জালিয়াতি, যা হ্যাকারদের দ্বারা ছড়িয়ে পড়ে। অতীতে, কৌন বনেগা ক্রোড়পতি অর্থাৎ KBC -র নামে অনেক বিভ্রান্তি এবং গন্ডগোল হয়েছে। মোবাইল ইউজাররা ফ্রি এর লোভে একে অপরকে এমন মেসেজ পাঠায়। এই চক্র এভাবেই চলতে থাকে এবং মানুষ Scam এর শিকার হয়। এই ধরনের মেসেজ এ ক্লিক করার আগে, প্রতিটি ইউজার এর উচিত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করা এবং পুরস্কারের জন্য কখনই এই ধরনের মেসেজ অন্য ব্যক্তির কাছে ফরওয়ার্ড করা উচিত নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here