Oneplus One থেকে শুরু করে Oneplus 9 Pro পর্যন্ত, দেখে নিন কতটা বেড়েছে দাম

OnePlus গতকাল তাদের টেকনোলজির নমুনা হিসেবে তাদের ‘ওয়ানপ্লাস 9’ সিরিজে OnePlus 9R, OnePlus 9 এবং OnePlus 9 Pro নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে OnePlus 9 Pro ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে 64,999 টাকা এবং এর ফলে ফোনটি শুধুমাত্র এই সিরিজের নয় বরং আজ পর্যন্ত কোম্পানির সবচেয়ে দামি স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। জেনে অবাক হবেন, কোম্পানির প্রথম স্মার্টফোন OnePlus One এর তুলনায় OnePlus 9 সিরিজের দাম 127 শতাংশের‌ও বেশি। OnePlus One ফোনটি লঞ্চ করা হয়েছিল মাত্র 21,999 টাকা দামে, সেখানে দাঁড়িয়ে OnePlus 9 Pro ফোনটি 64,999 টাকার‌ও বেশি দামে মার্কেটে সেল করা হচ্ছে। আজ আমরা OnePlus এর আজ পর্যন্ত লঞ্চ করা সমস্ত স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি, যা দেখলে আপনারা বুঝতে পারবেন এত দিনে কোম্পানির ফোনগুলির দাম কতটা বেড়েছে।

Model Launch PriceProcessor
OnePlus OneRs 21,999Snapdragon 801
OnePlus 2Rs 22,999Snapdragon 810
OnePlus 3Rs 27,999Snapdragon 820
OnePlus 3TRs 29,999Snapdragon 821
OnePlus 5Rs 32,999Snapdragon 835
OnePlus 5TRs 32,999Snapdragon 835
OnePlus 6Rs 34,999Snapdragon 845
OnePlus 6TRs 37,999Snapdragon 845
OnePlus 7Rs 32,999Snapdragon 855
OnePlus 7 ProRs 48,999Snapdragon 855
OnePlus 7TRs 37,999Snapdragon 855 Plus
OnePlus 7T ProRs 53,999Snapdragon 855 Plus
OnePlus 8Rs 41,999Snapdragon 865
OnePlus 8 ProRs 54,999Snapdragon 865
OnePlus 8TRs 42,999Snapdragon 865
OnePlus 9RRs 39,999Snapdragon 870
OnePlus 9 ProRs 49,999Snapdragon 888
OnePlus 9 ProRs 64,999Snapdragon 888

OnePlus 9 Series

কোম্পানির লেটেস্ট ‘ওয়ানপ্লাস 9’ সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে সস্তা হল OnePlus 9R স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 39,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা।

OnePlus 9 ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 54,999 টাকা দামে সেল করা হবে।এক‌ইভাবে এই সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন OnePlus 9 Pro এর বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 64,999 টাকা। ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 69,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here