OnePlus গতকাল তাদের টেকনোলজির নমুনা হিসেবে তাদের ‘ওয়ানপ্লাস 9’ সিরিজে OnePlus 9R, OnePlus 9 এবং OnePlus 9 Pro নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে OnePlus 9 Pro ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে 64,999 টাকা এবং এর ফলে ফোনটি শুধুমাত্র এই সিরিজের নয় বরং আজ পর্যন্ত কোম্পানির সবচেয়ে দামি স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। জেনে অবাক হবেন, কোম্পানির প্রথম স্মার্টফোন OnePlus One এর তুলনায় OnePlus 9 সিরিজের দাম 127 শতাংশেরও বেশি। OnePlus One ফোনটি লঞ্চ করা হয়েছিল মাত্র 21,999 টাকা দামে, সেখানে দাঁড়িয়ে OnePlus 9 Pro ফোনটি 64,999 টাকারও বেশি দামে মার্কেটে সেল করা হচ্ছে। আজ আমরা OnePlus এর আজ পর্যন্ত লঞ্চ করা সমস্ত স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি, যা দেখলে আপনারা বুঝতে পারবেন এত দিনে কোম্পানির ফোনগুলির দাম কতটা বেড়েছে।
| Model | Launch Price | Processor |
| OnePlus One | Rs 21,999 | Snapdragon 801 |
| OnePlus 2 | Rs 22,999 | Snapdragon 810 |
| OnePlus 3 | Rs 27,999 | Snapdragon 820 |
| OnePlus 3T | Rs 29,999 | Snapdragon 821 |
| OnePlus 5 | Rs 32,999 | Snapdragon 835 |
| OnePlus 5T | Rs 32,999 | Snapdragon 835 |
| OnePlus 6 | Rs 34,999 | Snapdragon 845 |
| OnePlus 6T | Rs 37,999 | Snapdragon 845 |
| OnePlus 7 | Rs 32,999 | Snapdragon 855 |
| OnePlus 7 Pro | Rs 48,999 | Snapdragon 855 |
| OnePlus 7T | Rs 37,999 | Snapdragon 855 Plus |
| OnePlus 7T Pro | Rs 53,999 | Snapdragon 855 Plus |
| OnePlus 8 | Rs 41,999 | Snapdragon 865 |
| OnePlus 8 Pro | Rs 54,999 | Snapdragon 865 |
| OnePlus 8T | Rs 42,999 | Snapdragon 865 |
| OnePlus 9R | Rs 39,999 | Snapdragon 870 |
| OnePlus 9 Pro | Rs 49,999 | Snapdragon 888 |
| OnePlus 9 Pro | Rs 64,999 | Snapdragon 888 |
OnePlus 9 Series
কোম্পানির লেটেস্ট ‘ওয়ানপ্লাস 9’ সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে সস্তা হল OnePlus 9R স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 39,999 টাকা এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা।
OnePlus 9 ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 54,999 টাকা দামে সেল করা হবে।একইভাবে এই সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন OnePlus 9 Pro এর বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 64,999 টাকা। ফোনটির 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 69,999 টাকা দামে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
