শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Redmi 17 5G এবং POCO M8 Plus স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং

Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি এবং পোকো খুব তাড়াতাড়ি ভারতের বাজারে তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্রকাশ্যে আসা নতুন BIS সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই নতুন মডেল লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ফোনদুটি Redmi 17 5G এবং POCO M8 Plus নামে ভারতে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনগুলি সম্পর্কে।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী BIS ডেটাবেসে 26021RN18I এবং 26021PC18I মডেল নাম্বার দেখা গেছে। রিপোর্ট এবং HyperOS কোড থেকে পাওয়া রেফারেন্স অনুযায়ী Redmi ব্র্যান্ডের ফোনটির নাম Redmi 17 5G হতে পারে এবং POCO ভেরিয়েন্ট POCO M8 Plus নামে পেশ করা হতে পারে। এই দুটি ফোনে এক‌ই ধরনের ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে, তবে ডিজাইন, সফটওয়্যার ও দামের ক্ষেত্রে পার্থক্য দেখা যেতে পারে।

লিক রিপোর্ট অনুযায়ী Xiaomi এর HyperOS কোডবেসে “mist” কোডনেম এবং “P19” ইন্টারনাল মডেল নাম্বার কিছু আপকামিং Redmi এবং POCO ফোনের সঙ্গে জড়িত। এই ফোনগুলির মধ্যে চীনে Redmi Note 17R, গ্লোবাল মার্কেটে Redmi 17 5G এবং রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে POCO M8 Plus পেশ করা হতে পারে।

আপকামিং Redmi 17 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। Snapdragon 6s Gen 3 প্রসেসরের চেয়ে নতুন 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট ভালো গেমিং পারফরমেন্স, 144Hz ডিসপ্লে সাপোর্ট এবং 200MP ক্যামেরা সাপোর্ট করতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি বাজেট 5G সেগমেন্টে পেশ করা হতে পারে।

Xiaomi এর তথাকথিত Redmi 17 ফোনটি 4G ভার্সনে কাজ করবে এবং এই ফোনটির কোডনেম “zephyr” বলে জানানো হয়েছে। সম্প্রতি FCC ডেটাবেসেও এই ফোনটি দেখা গেছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 4G কানেক্টিভিটি, Bluetooth, ডুয়েল ব্যান্ড Wi-Fi এবং 8GB RAM + 512GB স্টোরেজ পর্যন্ত ভেরিয়েন্ট পাওয়া যেতে পারে।

Redmi 17 5G ফোনটি গত বছর পেশ হ‌ওয়া Redmi 15 5G ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। 2025 সালের আগস্ট মাসে ভারতে Redmi 15 5G ফোনটি 14,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছিল। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, 144Hz ডিসপ্লে, Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং IP64 রেটিং।

এবার‌ও Xiaomi বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ স্মার্টফোন লঞ্চ করতে পারে। Redmi 17 5G ফোনটির দাম 15,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে রাখা হলে এই ফোনটিকে বাজারে উপস্থিত Samsung, Realme ও Motorola ব্র্যান্ডের কিছু বাজেট 5G স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে BIS এবং FCC প্ল্যাটফর্মে লিস্টেড হ‌ওয়ার ফলে মনে করা হচ্ছে শীঘ্রই Redmi 17 5G এবং POCO M8 Plus ফোনদুটি লঞ্চ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here