আজকের দিনে দাঁড়িয়ে ট্যাবলেট একটি মাল্টি টাস্কিং ডিভাইস। যারা একটি নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য ভালো সুযোগ রয়েছে। Amazon Great Freedom Festival sale উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেটে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। আমরা ইউজারদের সুবিধার জন্য বাজেট ক্যাটাগরি থেকে শুরু করে প্রিমিয়াম পর্যন্ত সব ধরনের ট্যাবলেটের একটি লিস্ট তৈরি করেছি এবং এই সব ট্যাবলেটেই দারুণ ছাড় ও অফার পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আমাজনে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
OnePlus Pad Go
OnePlus Pad Go ট্যাবলেটে অসাধারণ পারফরমেন্স পাওয়া যায়। এতে 11.35-ইঞ্চির 2.4K ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসে ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার সহ ইমার্সিভ অডিও পাওয়া যায়। এতে লো ব্লু লাইট সার্টিফিকেশন, ইনটেলিজেন্ট ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ডিসি ডিমিং এবং বেডটাইম মোড রয়েছে অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের ক্ষতি হবে না। এতে ওয়াইফাই ও সেলুলার উভয় ধরনের কানেক্টিভিটি পাওয়া যায়। এই ট্যাবটি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরে রান করে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 13.2 সহ পেশ করা হয়েছে। এতে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবে 33W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 19,999 টাকা
- অফার প্রাইস: 16,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Xiaomi Pad 6
Xiaomi Pad 6 ট্যাবলেটে অসাধারণ ফিচার রয়েছে। এতে অ্যাড্রিনো 650 জিপিউ এবং কোয়ালকম এআই ইঞ্জিন সহ স্ন্যাপড্রাগন 870 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ট্যাবে 6GB LPDDR4 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 11-ইঞ্চির 2.8K ডিসপ্লে রয়েছে। এতে ডলবি অ্যাটমস সহ কোয়াড স্পিকারের মাধ্যমে অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে 8,840mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ট্যাবে ফোকাস ফ্রেম ফিচার সহ 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে।
- সেলিং প্রাইস: 26,999 টাকা
- অফার প্রাইস: 21,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Lenovo Tab M11
Lenovo Tab M11 ট্যাবে 90Hz রিফ্রেশ রেট ও 400 নিটস ব্রাইটনেস সহ 11-ইঞ্চির WUXGA IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি নেটফ্লিক্স এইচডি সার্টিফাইড, অর্থাৎ এতে হাই ডেফিনেশন ভিডিও দেখা যাবে। এই ডিভাইস অ্যান্ড্রয়েড 13 সহ পেশ করা হয়েছে এবং এতে দুটি ওএস আপডেট পাওয়া যাবে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্টেড কোয়াড স্পিকার রয়েছে। এই ট্যাবে 8MP ফ্রন্ট এবং 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও এতে IP52 রেটিং ও TÜV রীনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। এই ডিভাইসে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- সেলিং প্রাইস: 17,999 টাকা
- অফার প্রাইস: 11,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung Galaxy Tab S6 Lite
আমাজন সেলে Samsung Galaxy Tab S6 Lite ট্যাবলেট কম দামে কেনা যাচ্ছে। এতে 60Hz রিফ্রেশ রেটযুক্ত 10.4-ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে মেটাল ইউনিবডি ডিজাইন রয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12 ওএস দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে 7,040mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 8MP রেয়ার এবং 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। দুটি ক্যামেরাই 30fps FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডলবি অ্যাটমস 3ডি সারাউন্ড সাউন্ড সহ এতে AKG টিউন ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। এই ট্যাবলেট এস পেন সাপোর্ট করে।
- সেলিং প্রাইস: 23,999 টাকা
- অফার প্রাইস: 15,799 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
HONOR Pad X9
HONOR Pad X9 ট্যাবলেটে 120Hz রিফ্রেশ রেট ও 400 নিট ব্রাইটনেস সাপোর্টেড 11.5-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Hi-Res অডিও টেকনোলজি যোগ করা হয়েছে। এই ট্যাবে ছয়টি সিনেমেটিক সারাউন্ড স্পিকার ইমার্সিভ অডিও এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর রয়েছে। 495 গ্রাম ওজন এবং 6.9 মিমি থিকনেস সহ এই ট্যাবে মেটাল ইউনিবডি ডিজাইন রয়েছে। চোখের সুরক্ষার জন্য এতে টিইউভি রীনল্যান্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 16,999 টাকা
- অফার প্রাইস: 12,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
HONOR Pad 9
যারা প্রোডাক্টিভিটি এবং এন্টারটেইনমেন্ট সেন্ট্রিক ট্যাবলেট পছন্দ করেন তাদের জন্য HONOR Pad 9 একটি ভালো অপশন। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 500 নিট ব্রাইটনেস সাপোর্টেড 12.1-ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 4nm কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসরে রান করে। এই ট্যাবের সঙ্গে HONOR ব্লুটুথ কীবোর্ড পাওয়া যায়। এতে আটটি সিনেমেটিক সারাউন্ড স্পিকার এবং HONOR Hi-Res অডিও ফিচার সহ ইমার্সিভ অডিও পাওয়া যায়। এতে টিইউভি রীনল্যান্ড সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
- সেলিং প্রাইস: 24,999 টাকা
- অফার প্রাইস: 18,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Lenovo Tab M10
Lenovo Tab M10 বাজারে উপস্থিত সেরা বাজেট ট্যাবলেটগুলির মধ্যে অন্যতম। এতে 1,920 x 1,200p রেজোলিউশন ও 320 নিট ব্রাইটনেস সহ 10.1-ইঞ্চির FHD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবের ওজন 460 গ্রাম এবং থিকনেস 8.5 মিমি। এটি অ্যান্ড্রয়েড 11 সহ পেশ করা হয়েছে এবং ইউনিসক টি610 অক্টাকোর প্রসেসরে রান করে। এতে 4GB RAM ও 64GB স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 128GB অরজন্ত বাড়ানো যায়। এতে 5,100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। সুন্দর সাউন্ডের জন্য এই ট্যাবে ডলবি অ্যাটমস রয়েছে। ট্যাবটিতে 8MP অটো ফোকাস রেয়ার ক্যামেরা এবং 5MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 10,999 টাকা
- অফার প্রাইস: 8,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Redmi Pad Pro 5G
Redmi Pad Pro 5G একটি প্রিমিয়াম ট্যাবলেট। এতে 120Hz রিফ্রেশ রেট ও 600 নিট ব্রাইটনেস সহ 12.1-ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবে ডলবি অ্যাটমস সাপোর্টেড কোয়াড স্পিকার যোগ করা হয়েছে। এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর রয়েছে। এতে 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 16 ঘন্টা এইচডি ভিডিও প্লে এবং 17 ঘন্টা স্ক্রিন টাইম দিতে সক্ষম। এই ট্যাব 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে Xiaomi এর নতুন হাইপার ওএস যোগ করা হয়েছে। এই ট্যাব রেডমি স্মার্ট পেন এবং রেডমি প্যাড প্রো কীবোর্ড সাপোর্ট করে।
- সেলিং প্রাইস: 24,999 টাকা
- অফার প্রাইস: 22,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
HONOR Pad X8
HONOR Pad X8 ট্যাবে 10.1-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবের ওজন মাত্র 460 গ্রাম। এতে X8 স্প্লিট স্ক্রিন ফিচার রয়েছে। এই ট্যাবে মিডিয়াটেক MT8786 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। চোখের সুরক্ষার জন্য এতে টিইউভি রীনল্যান্ড সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এছাড়াও চোখের ক্ষতি এড়ানোর জন্য এতে বেশ কিছু আই প্রোটেকশন মোড রয়েছে। এই ট্যাবের ইবুক মোড পড়ার সময় কাগজের মতোই এফেক্ট দেয়।
- সেলিং প্রাইস: 10,999 টাকা
- অফার প্রাইস: 9,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Redmi Pad SE
Redmi Pad SE একটি বাজেট অ্যান্ড্রয়েড ট্যাবলেট। এতে 90Hz রিফ্রেশ রেটে এবং 1200 x 1920p রেজোলিউশন সহ 11-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ট্যাবটি মিড রেঞ্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটে রান করে। এতে হাই রেঞ্জ সার্টিফিকেশন সহ কোয়াড ডলবি অ্যাটমস স্পিকার রয়েছে, যা ইমার্সিভ অডিও এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। কোম্পানি এই ডিভাইসে 8,000mAh ব্যাটারি যোগ করেছে। এই ট্যাব অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এতে 5MP ফ্রন্ট এবং 8MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে।
- সেলিং প্রাইস: 15,899 টাকা
- অফার প্রাইস: 15,899 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
