Amazon Great Republic Day সেলের ঘোষণা হয়ে গেছে। চারদিন ব্যাপি চলা এই সেলটি আগামী সোমবার 17 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু আমাজন প্রাইম মেম্বারদের জন্য এই সেলটি একদিন আগে অর্থাৎ 16 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। Great Republic Day সেলে আমাজন স্মার্টফোন, টিভি, ইলেকট্রনিক এবং হোম অ্যাপ্লায়েন্সে বহু ডিল পেশ করবে। এর সাথেই সেলের সময়ে ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নো-কস্ট EMI এর অপশনও পাওয়া যাবে। আমাজন জানিয়েছে যে সেল চলাকালীন স্মার্টফোনে 40 শতাংশ ডিসকাউন্ট এবং টেলিভিশনে 60 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
Amazon এ 16 জানুয়ারি (প্রাইম মেম্বারদের জন্য) শুরু হতে চলা Great Republic Day সেলে Xiaomi, Samsung, LG, Apple, OnePlus এবং HP নিজের প্রোডাক্টে বায়ারদের অসাধারণ ডিল দেবে। এর সাথেই SBI ক্রেডিট এবং ডেভিড কার্ডে বায়াররা 10 শতাংশ অ্যাডিশনাল ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবে। এছাড়া বহু প্রোডাক্টে কোম্পানি স্পেশাল কূপন ডিসকাউন্টও দেবে। এই আর্টিকেলে Amazon Great Republic Day সেল সম্পর্কিত তথ্য জানানো হবে।
স্মার্টফোনে পাওয়া যাবে 40 শতাংশ ডিসকাউন্ট
যদি আপনি স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাহলে Amazon এর Great Republic Day সেলে আপনি বহু অপশন পেয়ে যাবেন। আমাজন জানিয়েছে যে সেল চলাকালীন কোম্পানি মোবাইল ফোন এবং অ্যাক্সেসারিজে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেবে। Amazon Great Republic Day সেলের সময় এই অফার গুলি প্রাইম এবং রেগুলার বায়ার উভয়ের জন্যেই উপলব্ধ। কিন্তু প্রাইম মেম্বারদের জন্য সেল একদিন আগেই শুরু হয়ে যাবে।
সেল চলাকালীন OnePlus, Xiaomi, iQOO, Samsung, Tecno এবং অন্যান্য স্মার্টফোন কোম্পানি গুলি বহু আকর্ষণীয় অফার পেশ করবে। আমরা আশা করছি যে সেলের সময় সবচেয়ে আকর্ষণীয় ডিল OnePlus Nord CE 5G, Xiaomi 11 Lite NE, iQOO Z3 5G এবং Redmi Note 11T 5G স্মার্টফোনে পাওয়া যাবে। এর সাথেই আমাজনে iPhone 12 ফোনটিকেও ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এর সাথেই বায়াররা সেল চলাকালীন লেটেস্ট লঞ্চ হওয়া স্মার্টফোন, যেমন- OnePlus 9RT, Samsung Galaxy S21FE স্মার্টফোনও কিনতে পারবে।
ল্যাপটপ এবং হেডফোনেও পাওয়া যাবে বাম্পার অফার
Amazon Great Republic Day সেলে লেটেস্ট হেডফোন, ল্যাপটপেও বহু অফার দেওয়া হবে। ছর সাথেই বহু প্রোডাক্টে কূপন ডিসকাউন্টও পাওয়া যাবে। সেল চলাকালীন Sony, Apple, Samsung, boAt, Asus এবং GoPro এর মতো ব্র্যান্ডের ইয়ারফোনেও বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon জানিয়েছে যে সেলের সময় HP, Acer, Asus, Lenovo, Dell এবং Apple এর ল্যাপটপেও অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথেই Intel Core it ল্যাপটপটিকে 30 হাজার টাকায় ডিসকাউন্টের সাথে কেনা যাবে।
স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্সে
Amazon Great Republic Day সেল চলাকালীন স্মার্ট টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সে 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সেলের সময় Redmi Android TVs টিকে 13,499 টাকায় এবং OnePlus smart TVs টিকে 15,999 টাকা দামে কেনা যাবে। এর সাথেই স্যামসাং এবং AmazonBasics এর স্মার্ট টিভিতে ডিসকাউন্ট পাওয়া যাবে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভেও বহু ডিসকাউন্ট দেওয়া হবে।
SBI কার্ডে 10 শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে
Amazon Great Republic Day সেল চলাকালীন SBI এর ক্রেডিট এবং ডেভিড কার্ডে 10 শতাংশের ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ডিসকাউন্টটি আপনি ফাইনাল চেকআউটের সময় পাবেন। এই সেলের সময় পুরোনো ডিভাইসে 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আমাজনের সেলে প্রায় 20 লাখ প্রোডাক্টে স্পেশাল কূপন ডিসকাউন্ট দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
