Home খবর Amazon দিতে চলেছে 55,000 লোককে চাকরি, জেনে নিন কবে কোথায় করবেন Apply

Amazon দিতে চলেছে 55,000 লোককে চাকরি, জেনে নিন কবে কোথায় করবেন Apply

চাকরির খোঁজ করা যুবকদের জন্য সুখবর সামনে এসেছে। আসলে, ই-কমার্স দিগ্গজ কোম্পানি Amazon খুব শীঘ্রই 55,000 এর‌ও বেশি চাকরি দিতে চলেছে, কারন আমাজন সারা বিশ্ব জুড়ে বেশি সংখ‍্যায় কর্পোরেট এবং টেকনিক‍্যাল লোকেদের খুজছে। আমাজনের জবের তথ্য স্বয়ং Amazon এর নতুন CEO অ্যান্ডি জ‍্যাসি (Andy Jassy) দিয়েছে। আসুন।আগে জেনে নিই এই চাকরির জন্য ইন্ডিয়া‌র লোকেরা কিভাবে অ্যাপ্লাই করবে।

ইন্ডিয়াতেও জব দেবে আমাজন

নিউজ এজেন্সি Reuters কে একটি বয়ানে Andy Jassy বলেছেন যে রিটেল, ক্লাউড আর অ্যাডভারটাইজমেন্ট (অ্যাড) সহ অন‍্যান‍্য বিজনেসে চাহিদা পূরন করার জন্য কোম্পানির ম‍্যান পাওয়ারের প্রয়োজন। তিনি বলেছেন যে এই 55 হাজার চাকরির মধ্যে 40 হাজারের বেশি আমেরিকান হবে, আবার বাকি ভ‍্যাকেন্সি ভারত, জার্মানি আর জাপানের মতো দেশ থেকে নেওয়া হবে। এছাড়া অন‍্যদিকে আমাজনের এইচ‌আর (কর্পোরেট, এশিয়া-প্রশান্ত, আর পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা) দীপ্তি বর্মা পিটিআই- কে বলেছে যে “আমাদের কাছে দেশের 35টি শহরে 8,000 এর বেশি সরাসরি কর্মসংস্থানের সুযোগ আছে। এই শহর গুলির মধ্যে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, গুড়গাঁও, মুম্বাই, কলকাতা, নয়ডা, অমৃতসর, আহমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাতুর, জয়পুর, কানপুর, লুধিয়ানা, পুনে, সুরাট এর মতো শহর আছে।”

তিনি বলেছেন ” এই চাকরি গুলি কর্পোরেট, টেকনিক্যাল, গ্রাহক সেবা আর সঞ্চালন ভূমিকা সম্পর্কিত আছে।” দীপ্তি বলেছেন যে কোম্পানির লক্ষ 2025 পর্যন্ত প্রত‍্যক্ষ আর অপ্রত‍্যক্ষ দুইভাবে‌ই 20 লাখ চাকরির সুযোগ করা, আর তিনি এর আগেই ভারতে 10 লাখ প্রত‍্যক্ষ আর অপ্রত‍্যক্ষ চাকরির সুযোগ করে দিয়েছেন।

বলে দিই যে Amazon খুব শীঘ্রই ভারতে নিজের জব ফেয়ার শুরু করবে, যার নাম ‘আমাজন কেরিয়ার ডে’ (Amazon Career Day) রাখা হয়েছে। আমাজন কেরিয়ার ডে 16 সেপ্টেম্বর 2021 সকাল 10 টা থেকে শুরু হবে। আসুন আগে জেনে নিই যে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন।

জানতে পারা তথ্য অনুযায়ী এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য আপনাকে কোনো রকমের টাকা দিতে হবে না। কিছু লোকেদের জন্য বিশেষ কথা হলো যে এই জব পোস্টিঙের জন্য আপনার কোনো বিশেষ এক্সপেরিয়েন্সের দরকার নেই।

আবার জব ফেয়ার ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। এখানে থাকা ‘Register’ অপশনে ক্লিক করে আপনি ফর্ম ফিলাপ করতে পারবেন। মনে রাখবেন যে Amazon Career Day 2021 এ অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই, কিন্তু Amazon এর HR এর সাথে কেরিয়ার কোচিং সেশানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন