Home Uncategorized Amazon এ হচ্ছে Smuggling! গাঁজা‌র ডেলিভারি করছে আমাজনের কর্মচারীরা, পুলিশ একসঙ্গে বাজেয়াপ্ত করল 48 কিলো গাঁজা

Amazon এ হচ্ছে Smuggling! গাঁজা‌র ডেলিভারি করছে আমাজনের কর্মচারীরা, পুলিশ একসঙ্গে বাজেয়াপ্ত করল 48 কিলো গাঁজা

Amazon India এর নাম দেশের টপ ই-কমার্স প্ল‍্যাটফর্মের একটিতে আসে। শুধুমাত্র শপিং না ডেলিভারি‌র ক্ষেত্রে‌ঝ এই কোম্পানি শিরোনামে ছেয়ে থাকে। ভুল জিনিস ডেলিভারি করা এবং মোবাইল ফোনের বাক্সে সাবান অথবা ইট রাখার খবর প্রায়সময়ই শোনা যায়, কিন্তু এইবারে আমাজনের নামে অন‍্য একটি ঘটনা শোনা গেছে। আমাজনের কর্মচারী এবং ডেলিভারি বয়কে Marijuana অর্থাৎ গাঁজা ডেলিভারি করার আরোপে পুলিশ48 Kilogram Marijuana ধরেছে।

Amazon এ হচ্ছে Smuggling!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী পুলিশ জানতে পেরেছিল যে আমাজন সার্ভিসের অপব্যবহার করে কিছু লোকেরা গাঁজার সাপ্লাই করেছিল। তদন্ত করার পরে পুলিশ এবং অ্যান্টি-করাপশন ব‍্যুরোর টিম সংযুক্ত প্রয়াসে বিশাখাপত্তনাম থেকে একজন আমাজন অ্যাসোসিয়েট আর দুই জন আমাজন ডেলিভারি বয়কে ধরেছে। এই তিনজন ব‍্যক্তি আমাজনের প‍্যাকিঙে গাঁজা প‍্যাক করে ডেলিভারি করতো, যার ফলে কেউ সন্দেহ করতে পারতো না।

পুলিশরা দোষীদের কাছ থেকে দুই বস্তা ভরা গাঁজা উদ্ধার করেছে, যার মধ্যে মোট 48 কিলো গাঁজা পাওয়া গেছে। শুধু এইটুকুই না এই লোক গুলি আমাজন প‍্যাকেজিং সহ Electronic weighing machine অর্থাৎ দাড়িপাল্লা‌ও সাথে নিয়ে ঘুরতো, যাতে ডেলিভারি করার গাঁজা গুলি তারা মাপতে পারে। পুলিশ এখন এই চক্রান্তের শেষ পর্যন্ত তদন্ত করতে চায় যার ফলে তারা এই র‍্যাকেটটিকে সম্পূর্ণ ধরতে পারবে। এখনো পর্যন্ত আমাজনের পক্ষ থেকে এই ঘটনার ব‍্যাপারে কোনো মন্তব্য জানা যায়নি।

iPhone 12 এর বাক্সে বাসন মাজার সাবান

Amazon এর ফ্রডের এই নতুন ঘটনাটি সামনে আসলো। গত মাসে কেরালার বাসিন্দা নুরুল আমিন আমাজনে নতুন Apple iPhone 12 এর অর্ডার করেছিলেন এবং এই ফোনটির জন্য আমিন 70,900 টাকা দাম‌ও দিয়েছিলেন। অর্ডার করার এক সপ্তাহ পরে নির্দিষ্ট সময়ে ফোনটি গ্রাহকের কাছে পৌঁছে যায়। নুরুল খুশি হয়ে উৎসাহের সাথে ফোনের বাক্সটি খুললে হতাশ হয়ে যান। কারন তার সেই আইফোন 12 এর বাক্সে ফোনের বদলে একটি 5 টাকার কয়েন এবং একটি বাসন মাজার সাবান ছিল। কিছু দিন বাদে সেই ব‍্যক্তিকে আমাজনের পক্ষ থেকে তার টাকা রিফান্ড করে দেওয়াও হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন