Home খবর চলে এল Amazon Prime Lite এর সবথেকে লো বাজেট প্ল্যান, জেনে নিন দাম 

চলে এল Amazon Prime Lite এর সবথেকে লো বাজেট প্ল্যান, জেনে নিন দাম 

Highlights

OTT সেক্টরের সবথেকে বড় খেলোয়াড় Amazon Prime তাদের গ্রাহকদের একটি বড় সুখবর দিতে চলেছে। আসলে রিপোর্ট অনুযায়ী কোম্পানি প্রাইম লাইট ইউজারদের জন্য একটি নতুন এবং লো বাজেট প্ল্যান নিয়ে আসতে চলেছে। রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি ভারতে প্রাইম লাইটের লো বাজেট সাবস্ক্রিপশন প্ল্যান টেস্ট করছে। টেক ব্লগ OnlyTech দ্বারা নির্বাচিত কিছু বিটা টেস্টিং প্রোগ্রামের অধীনে এটি দেখা হয়েছে এবং ওয়েবসাইটে এই প্ল্যানটির স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে যে কোম্পানি দেশে তাদের গ্রাহকদের সংখ্যা বাড়ানোর জন্য এটা করছে। আরও পড়ুন: বর্তমানে সিনেমাহলে এবং OTT তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন সম্পূর্ণ তালিকা 

ভারতে Amazon Prime Lite এর দাম

Only Tech এর খবর অনুযায়ী amazon prime lite-এর বার্ষিক প্ল্যানের দাম হবে 999 টাকা। Amazon Prime -এর এই সাবস্ক্রিপশনের দাম 1,499 টাকা। যদিও, এই দাম আগে 999 টাকা ছিল, কিন্তু 2021 সালের ডিসেম্বরে কোম্পানি এই প্ল্যানের দাম 50 শতাংশ বাড়িয়েছে।

প্রাইম লাইটের beta টেস্টিং চলছে এবং এই প্ল্যানটি ভারতের কিছু প্রাইম মেম্বারদের জন্য উপলব্ধ রয়েছে। টেস্টিং এর সাফল্যের পরে Amazon সমস্ত ইউজারদের জন্য এই সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যানটি প্রকাশ করতে পারে। তবে এটি কতদিন চলবে সেটা বলা মুশকিল। এই প্ল্যানের বিশেষত্ব হল ইউজাররা স্মার্ট টিভি এবং কম্পিউটারেও Amazon Prime Lite সার্ভিস উপভোগ করতে পারবেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy A14 5G স্মার্টফোন, কম দাম এবং সুন্দর স্পেসিফিকেশনের দৌলতে টেক্কা দেবে Realme-Redmi-কে

Amazon Prime Lite এ এই সুবিধাগুলি পাওয়া যাবে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন