ভারতে লঞ্চ হল Samsung Galaxy A14 5G স্মার্টফোন, কম দাম এবং সুন্দর স্পেসিফিকেশনের দৌলতে টেক্কা দেবে Realme-Redmi-কে

Highlights

  • 16,499 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A14 5G।
  • 8GB RAM এর পাশাপাশি Exynos 1330 চিপসেটে রান করে এই ফোন।
  • Samsung Galaxy A14 5G তে রয়েছে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা।
  • 2 বছরের ওএস আপগ্রেডের সঙ্গে পাওয়া যাবে 4 বছরের সিকিউরিটি আপডেট।

Samsung আজ ভারতের বাজারে তাদের প্রোডাক্টের লিস্ট আরও বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে যথাক্রমে Samsung Galaxy A14 5G এবং Samsung Galaxy A23 5G ফোনদুটি পেশ করা হয়েছে। এই ফোনদুটির মধ্যে Samsung Galaxy A14 5G ফোনটি অপেক্ষাকৃত সস্তায় 8GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো ফিচারসহ লঞ্চ করা হয়েছে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 16GB RAM এর শক্তিসহ OPPO A78 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন 

Samsung Galaxy A14 5G এর দাম

ভারতে Samsung Galaxy A14 5G ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 16,499 টাকা। একইভাবে ফোনটির 6GB RAM +128GB মেমরি ভেরিয়েন্ট 18,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8GB RAM +128GB স্টোরেজসহ 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 18 জানুয়ারি থেকে এই ফোনটি Dark Red, Light Green এবং Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন

  • 6.6” FHD+ 90Hz Display
  • 50MP Triple Rear camera
  • 8GB RAM + 128GB storage
  • Samsung Exynos 1330

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A14 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনের স্ক্রিন PLS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস রাখা হয়েছে, তবে এর নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির ডায়মেনশন 167.7 x 78.0 x 9.1 এমএম এবং ওজন 210 গ্রাম। আরও পড়ুন: দেখে নিন Netflix-এর সবকটি প্ল্যানের দাম এবং বেনিফিটের তালিকা, সবকটি প্ল্যানেই দেখা যাবে সমস্ত কন্টেন্ট

Samsung Galaxy A14 5G ফোনটি Android 13 এবং OneUI 5 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Samsung Exynos 1330 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে RAM Plus ফিচার যোগ করা হয়েছে যার সাহায্যে ফোনটিতে Virtual RAM ব্যাবহার করা যায়। সবচেয়ে বড় কথা এই ফোনের সঙ্গে 2 বছরের ওএস আপগ্রেডের পাশাপাশি পাওয়া যাবে 4 বছরের সিকিউরিটি আপডেট।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে Samsung Galaxy S23, S23+ এবং S23 Ultra স্মার্টফোনের দাম, জেনে নিন ডিটেইলস 

Samsung Galaxy A14 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করার পর সাধারণ ব্যাবহারে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here