টেক জগতের অন্যতম কোম্পানি অ্যাপেল OLED স্ক্রিন সহ নতুন iPad Mini লঞ্চ করেছে। কোম্পানির এই কম্প্যাক্ট ট্যাবলেটে প্রথম OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই নতুন iPad Mini ট্যাবে 8.5-ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে, A20 Pro চিপ এবং IP67 রেটিং দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ডিভাইসে 4K ভিডিও রেকর্ডিং, Wi-Fi 7 কানেক্টিভিটি এবং Apple Pencil Pro সাপোর্ট রয়েছে। Apple iPad Mini ট্যাবের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Apple iPad Mini এর দাম
নতুন Apple iPad Mini এর Wi-Fi এবং Cellular কানেক্টিভিটি সহ তিনটি করে মডেল লঞ্চ করা হয়েছে। এই মডেলগুলির দাম নিচে দেওয়া হল:
- 128GB Wi-Fi: 82,900 টাকা
- 256GB Wi-Fi: 94,900 টাকা
- 512GB Wi-Fi: 1,18,900 টাকা
- 128GB Cellular: 1,00,900 টাকা
- 256GB Cellular: 1,12,900 টাকা
- 512GB Cellular: 1,36,900 টাকা
এই ট্যাবলেট ডিভাইস Midnight এবং Starlight কালার অপশনে সেল করা হবে। আগামীকাল অর্থাৎ 28 অক্টোবর থেকে এই ডিভাইসের প্রিবুকিং শুরু হবে এবং সেল শুরু হবে আগামী 6 নভেম্বর থেকে।
Apple iPad Mini এর স্পেসিফিকেশন
Apple iPad Mini ট্যাবে 8.5-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2316 x 1512 পিক্সেল রেজোলিউশন ও 326ppi পিক্সেল ডেনসিটির পাশাপাশি সাধারণ কন্টেন্টের ক্ষেত্রে 600nits এবং HDR কন্টেন্টের ক্ষেত্রে 1,200nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিভাইসের বেশি স্টোরেজ সহ মডেলে Nano-texture গ্লাস যোগ করা হয়েছে, যা রিফ্লেকশন কম করতে সাহায্য করে।
নতুন iPad Mini এর থিকনেস মাত্র 5.4mm। এই ডিভাইসের Wi-Fi মডেলের ওজন প্রায় 255 গ্ৰাম এবং Cellular মডেলের ওজন 263 গ্ৰাম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP67 রেটিং যোগ করা হয়েছে। এতে Acoustic Display স্পিকার রয়েছে। এছাড়াও ফোনটির ওপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য Touch ID দেওয়া হয়েছে।
Apple iPad Mini ট্যাবে A20 Pro চিপ যোগ করা হয়েছে। এর ফলে এই ডিভাইসে আগের A17 Pro চিপ সহ iPad Mini মডেলের তুলনায় CPU টাস্কের ক্ষেত্রে 60 শতাংশ পর্যন্ত, গ্ৰাফিক্সের ক্ষেত্রে 2.7 গুণ পর্যন্ত এবং AI টাস্কের ক্ষেত্রে 4.5 গুণ বেশি ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Apple iPad Mini ট্যাবলেটে 12MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 60fps ফ্রেম রেটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে নতুন Adaptive Flash যোগ করা হয়েছে। ভিডিও কলের জন্য এতে ল্যান্ডস্কেপ এজে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Apple iPad Mini ট্যাব iPadOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Siri AI সহ বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। এই ডিভাইসে Apple Pencil Pro সাপোর্ট যোগ করা হয়েছে। এর ফলে ইউজাররা নোট লেখা, ড্রয়িং করা বা অন্যান্য ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে এই ডিভাইসটি ব্যাবহার করতে পারবেন।
কানেক্টিভিটি ফিচার হিসাবে Apple iPad Mini ট্যাবে Wi-Fi 7 এবং Bluetooth 6 সাপোর্ট রয়েছে। এই ডিভাইসের Cellular মডেলে Apple এর C2 5G দেওয়া হয়েছে। এই মডেলে eSIM সাপোর্ট দেওয়া হয়েছে এবং এতে ফিজিক্যাল SIM স্লট নেই।
