Flipkart এর Big Billion Days সেল 3 অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ফ্লিপকার্টের সেল চলাকালীন বহু প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। বহু ইউজার ফ্লিপকার্টের অ্যানুয়াল ফেস্টিবেল সিজন সেলের সময় Apple iPhone 12 এর ডিসকাউন্টের অপেক্ষা করছে। আজকে আমরা আপনাকে Apple iPhone 12 এর অফার গুলি সম্পর্কে বলবো। Apple iPhone 12 আপাতত 64,129 টাকা দামে পাওয়া যাচ্ছে। Flipkart Big Billion Days সেলের সময় এটিকে 50,000 টাকার কম দামে কেনা যাবে। এখানে আমরা আপনাকে ফ্লিপকার্টের ‘Guess The Price’s এর রেজাল্ট সম্পর্কে জানাবো।
Apple iPhone এর পুরোনো মডেল যেমন iPhone 11 আর iPhone 11 Pro তে অত্যাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। লেটেস্ট Apple iPphone 13 স্মার্টফোনের লঞ্চের সাথেই বহু ইউজার iPhone 12 কম দামে কেনার প্ল্যানিং করছে। এর একটি কারন এও যে iPhone 13 এ কোম্পানি iPhone 12 এর তুলনায় বেশি আপগ্রেড করেনি। ফ্লিপকার্টের Big Billion Days Sale এ বায়াররা ডিসকাউন্ট দামে iPhone 12 কেনার সুযোগ পাবে।
iPhone 12 এ 6.1-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 12MP এর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথেই নাইট মোডকে কোম্পানি ইম্প্রুভ করেছে, যার ফলে এটি কম আলোতেও ভালো ফটো ক্লিক করতে সক্ষম। এর সাথেই নতুন iPhone 12 কে কোম্পানি লেটেস্ট A14 Bionic চিপসেটের সাথে পেশ করেছে যা 5nm ফেব্রিকেশন প্রসেসরে তৈরি। এই ফোনটি iOS 14 আউট অফ দি বক্স আসে যাকে iOS 15 এ আপগ্রেড করা যাবে।
Flipkart এর Big Billion Days সেল চলাকালীন iPhone মডেলের সাথে বহু পপিউলার ব্র্যান্ডেথ বাজেট, মিড রেঞ্জ এবং প্রিমিয়াম রেঞ্জের Android স্মার্টফোনও ডিসকাউন্ট সহ কেনা যাবে। ফ্লিপকার্টের ফেস্টিবেল সেলের ডিল এখনো রিভিল হয়নি। আমাদের নজর এখন আপকামিং এই ডিলের উপরে রয়েছে, যখনই রিভিল হবে আমরা ততক্ষনাৎ আপনাদের সাথে শেয়ার করবো।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










