Apple iPhone 14 লঞ্চের আগে থেকেই খবরের শিরোনামে আছে। Apple এর ডিভাইসগুলি নিয়ে ইউজাররা ভীষণ এক্সাইটেড থাকে। Apple এই বছর তাদের আইফোনের নতুন মডেল iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max, এবং iPhone 14 Max লঞ্চ করবে। খবর অনুযায়ী, কোম্পানি এই বছর iPhone 13 Mini-এর উত্তরসূরি লঞ্চ করবে না। তবে মনে করা হচ্ছে যে আসন্ন আইফোন মডেলে সবথেকে বড় আপগ্রেড হবে ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা আপগ্রেডের কারণে নতুন আইফোন মডেলের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কোরিয়ান নিউজ ওয়েবসাইট ETNews-এর রিপোর্ট অনুযায়ী, Apple তাদের iPhone মডেলগুলির ফ্রন্ট ক্যামেরার জন্য ক্যামেরা সাপ্লাই ম্যানেজমেন্ট এ পরিবর্তন করছে। কোম্পানি iPhone 14 সিরিজে LG Innotek প্রোডাক্ট গুলি ইনস্টল করার প্ল্যান করছে। এই প্রথম Apple তাদের সেলফি ক্যামেরার জন্য একটি দক্ষিণ কোরিয়ার পণ্য ব্যবহার করবে।
iPhone 14 এর দাম অনেকটাই বেশি হতে পারে
রিপোর্টে দাবি করা হয়েছে যে Apple এর আগে LG Innotek এর সেলফি ক্যামেরা iPhone 15-এ ব্যবহার করার প্ল্যান করেছিল, যা 2023 সালে লঞ্চ হবে। কোম্পানির চীনা ক্যামেরা সাপ্লায়ারে গুণগত মান সংক্রান্ত কিছু সমস্যা লক্ষ্য করার পরে, Apple সিদ্ধান্ত নেয় যে তারা LG এর ক্যামেরা সহ iPhone 14 লঞ্চ করবে।
Apple এত দিন ফ্রন্ট ক্যামেরার জন্য চীন এবং জাপান এর সাপ্লায়ার এর উপর নির্ভর ছিল। সাধারণত iPhone এর ফ্রন্ট ক্যামেরার দাম রেয়ার ক্যামেরার এক তৃতীয়াংশের সমান। তবে এবার ক্যামেরা নিয়ে Apple এর তরফ থেকে একটি বড় আপগ্রেড এর কারণে এই আইফোনের দাম আরও বাড়তে পারে।
Apple প্ল্যানিং করছে যে তারা সেলফি ক্যামেরায় আরও আধুনিক ফাংশন, যেমন অটোফোকাস এবং আরও অন্যান্য ফিচার যুক্ত করতে পারে। যার ফলে আসন্ন এই আইফোনের দাম আগের থেকে আরও বাড়তে পারে। যদিও এই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এখন এটাই দেখার যে iPhone 14 কোম্পানি কত দামে লঞ্চ করে। iPhone 13 ভারতে 79,900 টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করা হয়েছিল।









