অ্যাপেল সম্পর্কে কিছু দিন আগে শোনা গেছে কোম্পানি এবছর তিনটি স্মার্টফোন লঞ্চ করবে এবং তিনটি ডিভাইসেই কোম্পানির সুপারহিট আইফোন 10 এর মত নচ ডিসপ্লে থাকবে। খবর এসেছিল আইফোন 10 এর সফলতার পর কোম্পানি এই একই লুকের একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে যা এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এবার একটি লিকের মাধ্যমে এই সস্তা আইফোন 10 এর একটি রেন্ডার ইমেজ সামনে এসেছে।
বিজিআর ওয়েবসাইট তাদের এক রিপোর্টে এই নতুন আইফোনের ইমেজ শেয়ার করেছে। শোনা যাচ্ছে এবছর অ্যাপেল সেপ্টেম্বর মাসে তিনটি নতুন ডিভাইস লঞ্চ করবে এবং সবকটি ডিভাইসেই নচ ডিসপ্লে থাকবে এবং এর মধ্যে একটিতে এলসিডি ডিসপ্লে থাকবে।
সামনে আসা ইমেজে আইফোনের নচ দেখানো হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে কোনো ফিজিক্যাল বাটন বা 3ডি টাচ দেওয়া হয়নি। ওপরের দিকে নচে ফ্রন্ট ক্যামেরা ও অন্যান্য সেন্সর দেখা যাচ্ছে। ফোনের বাদিকের প্যানেলে ভলিউম রকার ও মিউট বাটন আছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ সিঙ্গেল রেয়ার ক্যামেরা আছে এবং এর নীচে অ্যাপেলের লোগো আছে।
এই সস্তা আইফোনে 6.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেখা যেতে পারে এবং এতে 3 জিবি র্যাম থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাপেলের অন্য দুটি ডিভাইসে 6.5 ইঞ্চি ও 5.8 ইঞ্চির অয়েলইডি ডিসপ্লে দেখা যেতে পারে।
কিছু দিন আগে অ্যাপেল বিশেষজ্ঞ মিং চি কুও বলেছিলেন অ্যাপেলের পরবর্তী 6.1 ইঞ্চির এলসিডি স্ক্রিনওয়ালা আইফোন অ্যাপেলের জন্য স্পেশাল হতে চলেছে। কুওর বক্তব্য অনুযায়ী এবছরের শেষ পর্যন্ত এই ফোনটির প্রায় লক্ষাধিক ইউনিট বিক্রি হতে পারে। কুও আরও বলেছেন এই আইফোনের দাম 700 থেকে 800 ইউএস ডলারের মধ্যে হবে। ভারতে এর দাম হবে প্রায় 45,000 টাকা থেকে 52,000 টাকা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের এই নতুন আইফোন বাজারে আইফোন 8 এর জায়গা দখল করতে সক্ষম হবে। একই ভাবে 5.8 ইঞ্চির অয়েলইডি আইফোন আইফোন 10 এর সেকেন্ড জেনারেশন রূপে ও 6.5 ইঞ্চির অয়েলইডি আইফোন আইফোন 10 প্লাস রূপে লঞ্চ করা হতে পারে। এই তিনটি ফোনেই 19.5:9 আসপেক্ট রেশিও ও ফেস আইডি ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।










