Apple এই বছর তাদের আইফোন সিরিজে বড়সড় পরিবর্তন করতে পারে। নতুন লিক অনুযায়ী কোম্পানি এই বছর তাদের প্রথম ফোল্ডেবল আইফোন পেশ করতে পারে এবং এই ফোনটি “Fold” নামের পরিবর্তে iPhone Ultra নামে লঞ্চ করা হবে। Macworld এর রিপোর্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে এবং এই রিপোর্টে বলা হয়েছে Apple তাদের “Ultra” ব্র্যান্ডিঙের আমূল পরিবর্তন করতে পারে।
লিক অনুযায়ী Apple তাদের এই নতুন ফোল্ডেবল আইফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটি বর্তমান Pro মডেল রিপ্লেস করার বদলে হাই-এন্ড অপশন হিসাবে বাজারে আসতে পারে। অর্থাৎ iPhone Ultra ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে দামী এবং অ্যাডভান্স ফোন হয়ে উঠতে পারে।
বিগত দীর্ঘ দিন ধরে “iPhone Fold” নামটি সম্পর্কে সমালোচনা চলে আসছে, তবে লেটেস্ট লিকে বলা হয়েছে কোম্পানি “Ultra” ব্র্যান্ডিং এগিয়ে নিয়ে গিয়ে iPhone Ultra নাম ব্যাবহার করতে পারে। এর আগেও কোম্পানি তাদের Apple Watch Ultra এবং M1 Ultra প্রোডাক্টের ক্ষেত্রে “Ultra” নাম ব্যাবহার করেছে। এই দুটি প্রোডাক্টে Ultra নাম ব্যাবহার করার কারণ হল এগুলি সবচেয়ে প্রিমিয়াম ভার্সন।
লিক অনুযায়ী iPhone Ultra ফোনটি কোম্পানির আপকামিং iPhone 18 সিরিজের অংশ হবে না, অর্থাৎ এই ফোনটির নামে “18” থাকবে না। তবে এই ফোনটি আগামী সেপ্টেম্বর মাসে আয়োজিত iPhone 18 Pro ইভেন্টের মঞ্চ থেকেই পেশ করা হতে পারে। রিপোর্টে আরো বলা হয়েছে কোম্পানি এই ফোনটি Pro মডেলের সঙ্গেই লঞ্চ করার পরিকল্পনা করছে, তবে এই Pro মডেলের কিছুদিন পর থেকে এবং সীমিত সংখ্যায় Ultra কোনটি সেল করা হবে।
জানিয়ে রাখি Apple শুধুমাত্র আইফোনের ক্ষেত্রে Ultra ব্যান্ডিং সীমিত রাখবে না। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি একটি নতুন OLED টাচস্ক্রিন ল্যাপটপে কাজ করছে এবং এটি MacBook Ultra নামে লঞ্চ করা হতে পারে। এই ডিভাইসটি বর্তমান MacBook Pro সিরিজের চেয়ে বেশি দাম এবং অ্যাডভান্স ফিচার সহ বাজারে আসতে পারে। তবে RAM সাপ্লাইয়ের ঘাটতির কারণে এই ডিভাইসের লঞ্চ 2027 পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। এছাড়া Ultra ব্যান্ডিঙের অধীনে অন্যান্য ডিভাইসও লঞ্চ করা হতে পারে। হাই-এন্ড AirPods Ultra, নতুন Mac Studio সহ M5 Ultra এবং প্রিমিয়াম iPad Ultra সম্পর্কেও কানাঘুষো শোনা যাচ্ছে।
কোম্পানি “Ultra” ব্যান্ডিঙের অধীনে নতুন প্রিমিয়াম ডিভাইস লঞ্চ করতে পারে। এগুলি এখনও পর্যন্ত Apple এর সবচেয়ে অ্যাডভান্স এবং দামী প্রোডাক্ট হয়ে উঠতে পারে। এই লিগ সঠিক হলে ইউজাররা প্রথম ফোল্ডেবল iPhone Ultra সহ অন্যান্য প্রিমিয়াম ডিভাইস এক্সপেরিয়েন্স করতে পারবেন। তবে এই ডিভাইস হাতে পাওয়ার জন্য এখনও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে।











