ভারতে শুরু হল iPhone 16e ফোনের অ্যাসেম্বলিং, অন্যান্য বাজারেও হবে এক্সপোর্ট

সম্প্রতি অ্যাপেল তাদের আইফোন 16 সিরিজের লেটেস্ট ফোন হিসাবে iPhone 16e লঞ্চ করেছে। এই ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা ফোন হিসাবে বাজারে আনা হয়েছে। এই ফোনের হার্ডওয়্যারে কিছুটা আপস করা হলেও কম দামে আইফোন ব্যাবহারের শৌখিনদের জন্য এটি একটি সুন্দর অপশন। বর্তমানে এই ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে ভারতে লেটেস্ট Apple iPhone 16e অ্যাসেম্বল করা হচ্ছে। আরও জানা গেছে ভারতে তৈরি আইফোন দেশের পাশাপাশি বিদেশের বাজারেও সেল করা হবে।

ভারতে অ্যাসেম্বল হচ্ছে iPhone 16e

  • ইকোনমিক টাইমসের রিপোর্ট থেকে জানা গেছে, একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে Apple জানিয়েছে ভারতেই লেটেস্টে iPhone 16e অ্যাসেম্বল করা হচ্ছে।
  • ভারতের বাজারে এইসব ইউনিট সেল করা হবে এবং একই সঙ্গে বিদেশেও এক্সপোর্ট করা হবে।
  • রিপোর্টে আরও বলা হয়েছে iPhone 16 সিরিজের সমস্ত ফোন ভারতেঅ্যাসেম্বল করা হচ্ছে।

  • বিগত কয়েক বছরে অ্যাপেল ভারতে তাদের ফোনের প্রোডাকশন অনেকটাই বাড়িয়েছে।
  • নিক্কেই এশিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, আগামী 2027 সালের মধ্যে ভারতে তৈরি আইফোনের মার্কেট শেয়ার 15% থেকে বেড়ে 25% হয়ে যাবে।
  • গত ডিসেম্বর মাসে জানা গেছে এই বছরের শেষের দিকে Apple ভারতে তাদের AirPods এর প্রোডাকশনও শুরু করবে।

iPhone 16e ফোনের স্পেসিফিকেশন

  • ডিজাইন: এই ফোনে অ্যালুমিনিয়াম এবং গ্লাস ডিজাইন রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে iPhone 14 সিরিজের মতো নচ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প্যানেলে ভলিউম রকার ও অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। এই ফোনটি শুধুমাত্র White এবং Black কালার অপশনে সেল করা হবে।
  • ডিসপ্লে: iPhone 16e ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট, সেরামিক শিল্ড প্রোটেকশন, 800nits পীক ও 1,200nits HDR ব্রাইটনেস এবং 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে শক্তিশালী A18 চিপসেট যোগ করা হয়েছে। এই হেক্সা কোর CPU এর মধ্যে দুটি পারফরমেন্স কোর এবং চারটি এফিসিয়েন্সি কোর। জানিয়ে রাখি এই একই প্রসেসর iPhone 16 এবং 16 Plus ফোনেও দেওয়া হয়েছিল।
  • অ্যাপেল ইন্টেলিজেন্স: iPhone 16e ফোনে Apple Intelligence ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে অন ডিভাইস এআই পাওয়ার পাওয়া যাবে। এর সাহায্যে সাধারণ ফোন ব্যাবহার থেকে শুরু করে ছবি তোলা, এডিট করা এবং রিয়েল টাইম এনহ্যান্সমেন্টের মতো বিভিন্ন কাজ অত্যন্ত সহজে করা যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 48MP ফিউশন রেয়ার ক্যামেরা রয়েছে। সবচেয়ে বড় কথা এই লেন্সে অ্যাপেল ইমেজিং টেকনোলজি রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: আমরা সবাই জানি Apple এর পক্ষ থেকে তাদের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানানো হয় না। iPhone 16e ফোনের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে এই ফোনটি ফুল চার্জ করলে 26 ঘন্টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এই ফোনটি ওয়্যারলেস Qi charging সাপোর্ট করে।

ভারতে iPhone 16e ফোনের 128GB মডেলের দাম 59,900 টাকা, 256GB মডেলের দাম 69,900 টাকা এবং 512GB মডেলের দাম 89,900 টাকা রাখা হয়েছে। বর্তমানে এই ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে আগামী 28 ফেব্রুয়ারি থেকে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here