চার্জার ছাড়া iPhone বিক্রি করায় চাপে পড়লো Apple, গ্রাহকের অভিযোগের পরে দিতে হলো 76,000 টাকা ক্ষতিপূরণ

Apple কোম্পানি গত দুই বছর ধরে তাদের আইফোনের সঙ্গে রিটেইল বক্সে ফোন চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। ভারতেও iPhone 11, iPhone 12 এবং iPhone 13 সিরিজ চার্জিং অ্যাডাপ্টার ছাড়াই বিক্রি হয় এবং বাক্সে শুধুমাত্র USB কেবল দেওয়া হয়। অ্যাপলের এই নীতি নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতীয়রা চার্জারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা মোটেও পছন্দ করে না, তবে ‘হ্যাঁ একটু অসুবিধা হয়েছে কিন্তু ঠিক আছে’ চিন্তাভাবনা তাদের অ্যাপলের দিকে আঙুল তোলা থেকে বিরত রাখে। কিন্তু ব্রাজিলে চার্জার ছাড়া ফোন বিক্রি করা এই কোম্পানির চাপে পড়ার কারন হয়ে দাড়িয়েছে। একজন গ্রাহকের অভিযোগের পর, অ্যাপল কোম্পানি সেই ব্যবহারকারীকে $1000 US ডলার অর্থাৎ প্রায় 76,000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে।

চার্জার না পেয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন গ্রাহক

অ্যাপল কোম্পানি সংক্রান্ত এই মামলাটি ব্রাজিলের। সেখানে এক ব্যক্তি নিজের জন্য একটি নতুন apple iPhone কিনেছেন। এই iPhone-এর সাথে রিটেইল বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়নি এবং সেই ব্যক্তি এই জিনিসটি পছন্দ করেননি। ফোনের সঙ্গে চার্জার না পেয়ে ওই ব্যবহারকারী সেখানকার আদালতে মামলা করেন এবং সব পয়েন্টের পর ওই ব্যক্তির স্বার্থে আদালত সিদ্ধান্ত দেন। আদালত অ্যাপল কোম্পানিকে ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে দোষী বিবেচনা করে ব্যবহারকারীকে কোম্পানির পক্ষ থেকে 1000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। অর্থাৎ ফোনের সঙ্গে চার্জার না দেওয়ার কারণে এখন সেই ব্যক্তিকে প্রায় 76,000 টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল কোম্পানি।

কেন আইফোনের বক্সে চার্জার পাওয়া যায় না?

2020 সাল থেকেই অ্যাপল কোম্পানি তাদের মোবাইল ফোনে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে, খারাপ বা পুরনো চার্জারের কারণে e-waste যাতে আরও না বাড়ে সেজন্য পরিবেশ সুরক্ষার জন্য এটি করছে। অন্যদিকে, সমালোচকদের ধারণা, চার্জার অন্তর্ভুক্ত না করে একদিকে অ্যাপল কোম্পানি তার খরচ বাঁচাচ্ছে, অন্যদিকে কোম্পানি আইফোনের বক্সের আকারও কমিয়েছে, যার কারণে শিপমেন্ট ব‍্যয়ে কোম্পানি প্রচুর সাশ্রয় করছে।

Realme-ও আনতে চলেছে চার্জার ছাড়া ফোন

চাইনিজ কোম্পানি Realme অ্যাপলের পথ অনুসরণ করতে চলেছে বলে আশা করা হচ্ছে। Realme জানিয়েছে যে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Realme Narzo 50A Prime ভারতে চার্জার ছাড়াই বিক্রি করবে। এই স্মার্টফোনটি আগামী 25 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে এবং এই ফোনের বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হবে না। কোম্পানি কার্বন নির্গমন কমাতে চলেছে, কিন্তু আগামী সপ্তাহেই জানা যাবে ভারতীয় মোবাইল ব্যবহারকারীরা রিয়েলমি মোবাইল ফোনের সাথে চার্জার না দেওয়া কতটা পছন্দ করতে চলেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here