এইবারে কি Apple ও Electric Car নিয়ে আসতে চলেছে? এই খবরটি জানার পরে আমরাও অবাক হয়েছিলাম। বিগত কয়েক মাস ধরে Electric Bike এবং Car এর বহু খবর জানতে পারা যাচ্ছে। অটো কার নির্মাতারা ইলেকট্রিক কার বানাচ্ছে কিন্তু কিছু দিন আগে জানতে পারা গেছে যে এখন এই প্রতিযোগিতায় Xiaomi, Realme এবং OnePlus এর মতো কোম্পানি গুলির নামও আসছে। ইলেকট্রিক বাহন প্রোজেক্ট সম্পর্কে অ্যাপেল এখনো বেশি কিছুই বলেনি কিন্তু বিশ্বের প্রসিদ্ধ ইলেকট্রিক বাহন নির্মাতা Tesla এর অটো পাইলট সফ্টওয়্যারের ইঞ্জিনিয়ারদের নিজের Electric Car এর প্রোজেক্টে নিযুক্ত করেছে। এই তথ্যটি সর্বপ্রথম ব্লুমবার্গ প্রকাশিত করেছে।
এর আগেও কিছু সময় Apple এর কার প্রোজেক্ট সম্পর্কে খবর এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অ্যাপেলের কার প্রোজেক্টের কোড নেম টাইটান এবং বিগত কয়েক বছরে কোম্পানি একের পর এক বহু ইলেকট্রিক বাহন বিশেষজ্ঞদের নিযুক্ত করেছে।
কয়েক মাস আগে Ford Apple এর কার প্রোজেক্ট হেড, ডউগ ফিল্ডকে নিজেদের কোম্পানিতে নিযুক্ত করেছিল, অ্যাপেল সেই সময় অ্যাডব CTO এবং অ্যাপেল ওয়াচের ইঞ্জিনিয়ার কেভিন লিঙ্চের সাথে বদল করে নিয়েছিল। এর সাথেই কোম্পানি কেনু এর সহ-সংস্থাপক উলরিজ ক্রাঞ্জকে, যে আগে BMW এর i3 এবং i8 প্রোজেক্টে নিযুক্ত ছিলেন তাকেও নিজেদের কোম্পানিতে কাজে যোগ করে নিয়েছে। এছাড়া Apple আগেই টেসলার ডিজাইনার অ্যান্ড্রিউ কিম সহ টেসলার ড্রাইভ সিস্টেম ইঞ্জিনিয়ার মাইকেল স্কিটিউচ এবং কার ইন্টিরিয়ারের ভাইস প্রেসিডেন্ট স্টিভ ম্যাকমানসকে নিজেদের কোম্পানিতে কাজে নিযুক্ত করেছে।
এই সমস্ত প্রস্তুতি দেখে বলা যেতেই পারে যে Apple নিজের Electric Car প্রোজেক্টের জন্য বড়ো প্ল্যানিং করছে এবং কোম্পানি সম্পূর্ণ প্রস্তুতির সাথেই বাজারে প্রবেশ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










