Home টপ সংগ্রহ Ashram 3: বাবা নিরালার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এশা গুপ্তাকে, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে

Ashram 3: বাবা নিরালার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এশা গুপ্তাকে, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে

ববি দেওলের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘Ashram’-এর দুটো সিজন এর পর, এবার এর তৃতীয় সিজন (Ashram 3) মুক্তি পেতে চলেছে৷ যারা তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা পরের মাসে 3রা জুন MX Player-এ এই সিরিজটি দেখতে পারবেন। এই সিরিজের Ashram 3 ট্রেলারও প্রকাশিত হয়েছে, যেখানে আরও একবার ‘বাবা নিরালা’, ববি দেওলের ‘বদনাম দরবার’ হাজির হবে। গত সিজনে গ্ল্যামারাস অবতারে হাজির হয়েছিলেন Tridha Chowdhury, এবার সাহসী চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী এষা গুপ্তাকে। এই দুইজন ছাড়াও এবারের সিরিজে আরও বেশ কিছু চরিত্র সিরিজটিকে জীবন্ত করে তুলবে।

Ashram 3 এর কাস্ট

ববি দেওলের দীর্ঘ প্রতীক্ষিত ওয়েব সিরিজ Ashram 3-এর সমস্ত এপিসোড একই দিনে একই সাথে মুক্তি পাবে। ববি দেওল এবং এশা গুপ্তা ছাড়াও, এই জনপ্রিয় সিরিজটিতে অদিতি পোহনকার, দর্শন কুমার, ত্রিধা চৌধুরী, অধ্যয়ন সুমন, শচীন শ্রফ সহ অনেক তারকাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ‘Ashram 3’ পরিচালনা ও প্রযোজনা করেছেন প্রকাশ ঝা।

Ashram 3 এর ট্রেলার

এবার এশা গুপ্তাকেও দেখা যাবে এই ধারাবাহিকে। বাবা নিরালার নতুন অপকর্মের অন্ধকার সত্য Season 3-এ বেরিয়ে আসবে কিনা তা এখনও ট্রেলারে দেখানো হয়নি। তবে, ট্রেলার থেকে এটা স্পষ্ট যে এবারও এই সিরিজে অনেক দুর্দান্ত টুইস্ট এবং চমক থাকবে। ববি দেওলের এই সিরিজটির কাহিনিতে এবারও কুসংস্কার, রাজনীতি, ধর্ষণ এবং মাদক এর কু প্রভাব দেখা যাবে।

Ashram 3

এই ওয়েব সিরিজে বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। দীর্ঘ দিন পরে অভিনয় জগতে কাম ব্যাক করেছেন তিনি এবং আবারও মানুষের হৃদয়ে রাজত্ব করতে শুরু করেছেন। দীর্ঘদিন পর তিনি অভিনয় জগতে ফিরে আসায় ভার ভক্তরা দারুণ খুশি। এই ওয়েব সিরিজের সিরিজের গল্প আবর্তিত হয়েছে মাদক, ধর্ষণ ও রাজনীতিকে ঘিরে।

Ashram ওয়েব সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজনে দর্শকরা দেখেছেন যে পম্পি এবং তার পরিবার বাবার খপ্পরে পড়ে। এমন পরিস্থিতিতে, আশ্রম ওয়েব সিরিজের তৃতীয় সিজনের গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এবার সিরিজে অনেক নতুন চরিত্রও হাজির হতে চলেছে। যেমনটা বলা হয়েছে এই বিখ্যাত ওয়েব সিরিজে একজন কাল্পনিক বাবার গল্প দেখানো হচ্ছে। তবে, দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে ‘বাবা নিরালা’ এর আসল মুখোশ সবার সামনে প্রকাশ পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন