Aashram 4: MX প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজ Aashram এর তৃতীয় সিজন রিলিজের পরে এবার Aashram 4 এর এর পালা। টিজার প্রকাশ্যে আসতেই নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। যদিও Aashram 4 এর রিলিজ ডেট এখনও প্রকাশ করা হয়নি। তবে, আশা করা হচ্ছে যে পরের বছর এটি OTT প্ল্যাটফর্ম MX Player-এ স্ট্রিম করা হবে। চতুর্থ সিজনের টিজার প্রকাশের সাথেই সিরিজের কাহিনি সম্পর্কেও বেশ কিছুটা আভাস পাওয়া গেছে।
দেখে নিন Aashram 4 এর টিজার
View this post on Instagram
এই নতুন সিজনে পাম্মীকে দেখা যাবে কনের অবতারে। পাশাপাশি মনে করা হচ্ছে যে এই সিজনে বাবা নিরালার আসল চেহারা সবার সামনে আসবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। আসলে টিজারের শুরুতেই, বাবা নিরালা বলেছেন, ‘আমি ভগবান, আমি তোমার আইনের উপরে উঠে স্বর্গ তৈরি করেছি। ভগবানকে কীভাবে গ্রেপ্তার করবে?’ একই সঙ্গে টিজারে ত্রিধা চৌধুরীর একটি ঝলকও দেখানো হয়েছে।
Aashram 4 এর রিলিজ ডেট
ববি দেওল এর ওয়েবসিরিজ ‘Aashram’ দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে। তাই এর চতুর্থ সিজনও শীঘ্রই আসতে চলেছে। MX প্লেয়ারে মুক্তি পাওয়া টিজার অনুসারে, Aashram 4 আগামী বছর অর্থাৎ 2023 সালে মুক্তি পাবে। তবে, স্ট্রিমিং তারিখ সম্পর্কে এখনও কোন ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে 2023 সালের জুন মাসে এই সিরিজটি মুক্তি পাবে।
Aashram 4 এর স্টার কাস্ট
ববি দেওলের Aashram 3-এর মতো, Aashram 4-এর সমস্ত পর্ব একই দিনে একই সাথে মুক্তি পাবে৷ আশ্রমের চতুর্থ সিজনে, ববি দেওল এবং এশা গুপ্তা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অদিতি পোহঙ্কর, দর্শন কুমার, ত্রিধা চৌধুরী, চন্দন রায় সান্যাল এবং অনুরিতা ঝাকে।
আপনাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত ‘Aashram’-এর সমস্ত সিজন পরিচালনা ও প্রযোজনা করেছেন প্রকাশ ঝা। তিনি এই সিরিজটি ছাড়াও ‘সত্যগ্রহ’ এবং ‘জয় গঙ্গাজল’-এর মতো বলিউড সিনেমা তৈরি করেছেন। খুব তাড়াতাড়ি Aashram 4 এর আরও তথ্য প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











