8 জিবি র‍্যাম ও 6.2 ইঞ্চির বেজল লেস স্ক্রিনসহ আসুসের নতুন ফোন জেনফোন 5জেড আজ লঞ্চ হবে

এবছর আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে আসুস তাদের জেনফোন সিরিজের তিনটি ফোন পেশ করে। এগুলো হল জেনফোন 5, জেনফোন 5জেড, জেনফোন 5 লাইট। এর মধ্যে দুটি নচ ডিসপ্লেসহ এবং একটি বেজল লেস ডিসপ্লেসহ প্রকাশ করা হবে। তিনটির মধ্যে সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন জেনফোন 5 এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে সেল শুরু হয়ে গেছে এবং জেনফোন 5জেড খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে।

কোম্পানির অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ 15ই জুন এই হাইএন্ড ডিভাইসটির সেল চালু হয়ে যাবে। আসুন তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে এই তথ্য পোস্ট করেছে। জাপানি ওয়েবসাইটে প্রিঅর্ডার বুকিং ইতিমধ্যে চালু হয়ে গেছে। জাপানে এর দাম 479 ইউরো রাখা হয়েছে। ভারতীয় মুদ্রা অনুসারে এর দাম 38,000 টাকা।

আসুস জেনফোন 5জেডে 2246 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির বড় ডিসপ্লে আছে। সবচেয়ে আধুনিক অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট 845 এর সঙ্গে রান করে। এতে 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। ফোনটিতে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি স্টোরেজ অপশন আছে।

ফোটোগ্রাফির জন্য ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশসহ 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ করা আছে। সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং আশা করা হচ্ছে এতে ফেস আনলক ফিচার থাকবে। সবরকম বেসিক কানেক্টিভিটির সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আসুস জেনফোন 5জেডে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here