এই মাসের 12 মে আসুস আন্তর্জাতিক মার্কেটে Zenfone 8 ও Zenfone 8 Flip স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার শোনা যাচ্ছে কোম্পানি শীঘ্রই ভারতেও এই ফোন লঞ্চ করতে পারে। আগে এই সপ্তাহের মধ্যেই ভারতে এই সিরিজের ফোন লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন জারি করার কারণে এই মুহুর্তের জন্য লঞ্চ স্থগিত রাখা হয়েছে। তবে খবর পাওয়া গেছে ভারতে ফোনটি অন্য নামে পেশ করা হবে। কোম্পানি ভারতে ফোনটি ASUS 8Z নামে লঞ্চ করতে পারে। গুগল প্লে কনসোলে ইতিমধ্যে ASUS 8Z নামে একটি স্মার্টফোন লিস্টেড হতে দেখা গেছে। তাই মনে করা হচ্ছে ভারতে ASUS Zenfone 8 ফোনটি ASUS 8Z নামে পেশ করা হবে। এখনও পর্যন্ত ASUS Zenfone 8 Flip ফোনটি গুগল প্লে কনসোলে দেখা যায়নি, তবে মনে করা হচ্ছে ফোনটি ASUS 8Z Flip নামে লঞ্চ করা হবে।
কেন বদলাবে ASUS Zenfone 8 এর নাম?
জানিয়ে রাখি ভারতে Zenfone নামের পেটেন্ট রয়েছে অপ্টিমাস কোম্পানির হাতে। এই কারণেই ASUS Zenfone 6 ফোনটি ভারতে লঞ্চের পর ঘটনা আদালত পর্যন্ত গড়ায় এবং সেখানে রায় আসে অপ্টিমাস এর পক্ষে। এরপর আসুস তাদের ফোনটির নাম পরিবর্তন করে ASUS 6Z রাখা হয়। এবার কোম্পানি প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং ASUS Zenfone 8 ফোনটি ASUS 8Z নামে লঞ্চ করতে চলেছে।
ASUS Zenfone 8 এর স্পেসিফিকেশন
ASUS Zenfone 8 তে কোম্পানি 5.9 ইঞ্চির স্যামসাং মেড E4 AMOLED ডিসপ্লে দিয়েছে যা Full HD + Pixel Resolution, 1100 nits পিক ব্রাইটনেস আর 120Hz রিফ্রেশ রেট আছে। এছাড়া ফোনে আপনি গোরিলা গ্লাস প্রোটেকশনও পাবেন। সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে জেনফোন 8 এর ডিসপ্লে ইম্প্রেস করার জন্য যথেষ্ট।
এই কোয়ালকম এর লেটেস্ট আর সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেটের সাথে পাওয়া যাবে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর যুক্ত। আবার ভালো গ্রাফিক্স এর জন্য ফোনে Adreno 660 GPU দেওয়া আছে। এটুকুই না ফোনে 6GB/8GB/16GB RAM এর সাথে 128GB/256GB এর স্টোরেজ দেওয়া আছে। প্রসেসিং পাওয়ার হিসেবে ফোনটি মার্কেটে থাকা বড়ো বড়ো ফোনকে টক্কর দেবে।
ফোটোগ্রাফি এর কথা বলা হলে ডিভাইস এ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। রিয়ার ফেসিং ক্যামেরা মডিউল এ একটি প্রাইমারি 64MP সোনি IMX686 সেন্সর আছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত। আবার 64MP ক্যামেরা এর সাথে 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে যা f/2.2 অ্যাপার্চার আর ডুয়াল PDAF যুক্ত। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ডিভাইসে 12MP ক্যামেরা ইউনিট দেওয়া আছে। ডিভাইসে দুটি স্পিকার, তিনটি মাইক্রোফোনকে একত্রিত করা আছে আর এতে OZO অডিও টেকনিকও দেওয়া আছে।
ফোনটি Android 11 এর সাথে ZenUI 8 skin তে কাজ করে। আবার ডিভাইসে IP68 এর রেটিং দেওয়া আছে। কানেক্টিভিটি ফিচার্স এর কথা বলা হলে এই ডিভাইসে ডুয়াল সিম সাপোর্ট, 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ v5.2, GPS, একটি 3.5 মিমী অডিও জ্যাক আর একটি USB টাইপ-সি পোর্ট আছে। ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4000mAh এর ব্যাটারী দেওয়া আছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইস এর সাইজ 148 x 68.5 x 8.9 মিমী আর এর ওজন 169 গ্রাম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









