8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল আসুসের দুর্দান্ত জেনফোন

তাইবানি টেক কোম্পানি আসুস আন্তর্জাতিক বাজারে তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে আর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। আসুস জেনফোন সিরিজে নতুন স্মার্টফোন জুড়েছে। কোম্পানির পক্ষ থেকে গত বছর লঞ্চ হ‌ওয়া স্মার্টফোন জেনফোন এআর এর নেক্সট ভার্সন জেনফোন এরিস নামে টেক বাজারে পেশ করেছে। এই মুহূর্তে আপাতত ফোনটি আসুসের হোম মার্কেটে লঞ্চ হয়েছে এবং পরবর্তীতে অন‍্যান‍্য দেশেও লঞ্চে হতে পারে।

আসুস জেনফোন এরিস স্মার্টফোনটি 2560 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.7 ইঞ্চির কিউএইচডি 2কে সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোর্নিঙ্গ গোরিলা গ্লাস 4 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনে অ্যান্ড্রয়েড নোগাট ভার্সনের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 821 চিপসেট আছে‌। ফোনে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে।

আসুস জেনফোন এরিসের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ এফ/2.0 অ্যাপার্চারের 23 মেগাপিক্সেল সোনী আইএম‌এক্স318 ক‍্যামেরা সেন্সর আছে। এটি ডেপ্থ সেন্সিং টেকনিকের সঙ্গে মোশান ট্র‍্যাকিং ফিচার‌ও সাপোর্ট করে। এছাড়া সেলফির জন্য আছে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা। আসুস এই ফোনে হাই রেজলিউশন অডিও সাপোর্টের জন্য ডিটিএস এইচডি সাপোর্ট দিয়েছে।

আসুস জেনফোন এরিসে বেসিক কানেক্টিভিটির সঙ্গে ফ্রন্ট প‍্যানেলে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3.0 কুইক চার্জ ফিচারের 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ফোনটির দাম রাখা হয়েছে 9,999 তাইবানী ডলার। যার ভারতীয় দাম প্রায় 22,700 টাকা।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here