Home খবর আসুস লঞ্চ করল সস্তা অ্যান্ড্রয়েড গো ফোন জেনফোন লখিভ এল1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

আসুস লঞ্চ করল সস্তা অ্যান্ড্রয়েড গো ফোন জেনফোন লখিভ এল1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

আসুসের নতুন সস্তা স্মার্টফোন জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এর প্রি-অর্ডার ঢ়ারতে চালু হয়ে গেছে। ফোনটির বর্তমান দাম 10,999 টাকা। অপরদিকে নিজেদের সস্তা স্মার্ফোনের সিরিজ বাড়িয়ে অর একটি ফোন থেকে পর্দা ওঠালো। আসুস আন্তর্জাতিক বাজারে নতুন অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন জেনফোন লাইভ এল1 নিয়ে এল। এখন‌ও পর্যন্ত জেনফোন লাইভ এল1-এর দাম বা লঞ্চের তারিখ সম্পর্কে কিছু না বললেও স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে।

লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও 16 এমপি ক‍্যামেরাসহ ভিভো ওয়াই75এস

এই ফোনটিতেও অন‍্যান‍্য নতুন ফোনের মত 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে আছে যা 1440 × 720 রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির বড় এইচডি+ স্ক্রিন আছে। এটি একটি অ্যান্ড্রয়েড গো ফোন যা জেন‌ইউআই 5.0 এবং অ্যান্ড্রয়েডের অরিও ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেট আছে।

জেনফোন লাইভ এল1-এ অ্যান্ড্রয়েড গো ভার্সন থাকার দরুণ এটি 1 জিবি বা 2 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনে 16 জিবি ইন্টারনাল মেমরি আছে, যা মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 2 পর্যন্ত বাড়ানো যাবে। গ্রাফিক্সের জন‍্য আছে অ্যাড্রিনো 308 জিপিইউ। ফোটোগ্রাফির জন‍্য এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন‍্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

এইচটিসির নতুন অত‍্যাধুনিক 6 জিবি র‍্যম‌ওয়ালা স্মার্টফোন ইউ12 লঞ্চ করবে 23শে মে

আসুস জেনফোন লাইভ এল1 4জি ভোলটিই-র সঙ্গে ব্লুটুথ, ওয়াই-ফাই।ও জিপিএসের মত বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। এর পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য আছে 3,000 এম‌এ‌এইঢ ব‍্যাটারী। আসুসের তরফ থেকে ফোনটিকে রোজ পিঙ্ক, মিডনাইট ব্ল‍্যাক ও সাদা রঙে বের করা হচ্ছে। ভারতে কবে লঞ্চ হবে বা কত দামে বিক্রি হবে তা এখনো জানা যায়নি। তবে আশা করা যায় 8,000 টাকার মধ‍্যেই দাম হবে।