Bajaj Auto তাদের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার Chetak এর দাম বাড়িয়েছে। আপনিও যদি এই ব্যাটারি চালিত স্কুটারটি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখন আপনাকে আগের তুলনায় 9% বেশি টাকা খরচ করতে হবে। আপনাদেরকে মনে করিয়ে দেব যে কোম্পানি 2020 সালের শুরুতে তাদের জনপ্রিয় স্কুটার Chetak কে ইলেকট্রিক রুপে পেশ করেছিল। এই স্কুটারটি ভাল সাড়া পাওয়ায়, সম্প্রতি কোম্পানি Chetak স্কুটারটি সেল এর জন্য 75 টি শহরে তাদের ডিলারশিপ (Bajaj chetak electric booking) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।যদিও বর্তমানে এর দাম বেড়ে যাওয়ায় অনেক গ্রাহক হতাশ হতে পারেন।
Bajaj chetak electric এর দাম
Bajaj Chetak ভারতীয় মার্কেটে দুটি ভেরিয়েন্টে (আর্বান এবং প্রিমিয়াম) পাওয়া যায়। কিন্তু জুলাই থেকে এই ইলেকট্রিক স্কুটারের দাম মোট 12,749 টাকা বেড়েছে। তার পর থেকেই এই ব্যাটারিচালিত স্কুটারটির দাম 1.41 লক্ষ টাকা থেকে বেড়ে 1.54 লক্ষ টাকা হয়েছে।
Bajaj Chetak এর ফিচার
মার্কেটে উপলব্ধ Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারটির সম্পর্কে কথা বলতে গেলে, এটি 3kWh ক্ষমতার IP67 রেটযুক্ত লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এতে দেওয়া ইলেকট্রিক মোটর 4kW পাওয়ার এবং 16Nm পিক টর্ক জেনারেট করে।
এছাড়াও Bajaj Chetak সিঙ্গেল চার্জে ইকো মোডে 90 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এই ইলেকট্রিক স্কুটারটিতে ফুল এলইডি লাইট, সুইচগিয়ার, ব্লুটুথ-ইনবিল্ট ইন্সট্রুমেন্ট কনসোল এবং স্মার্টফোন অ্যাপ ফাংশনের মতো ফিচার গুলি দেওয়া হয়েছে।
Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার 2022
অনেক দিন খবরটা চর্চায় ছিল যে ভারতীয় মার্কেটে Bajaj Auto Company, Bajaj Chetak EV এর পর আবার দেশে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার আনার প্রস্তুতি নিচ্ছে। খবর অনুযায়ী, এই নতুন ইলেকট্রিক ই-স্কুটারটি Bajaj Chetak-এর আপগ্রেড ভার্সন হিসেবে আসবে। নতুন Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারটি সম্পর্কে কথা বললে, এই স্কুটারটি বিদ্যমান Chetak EV এর থেকে অনেক লো বাজেটে লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী, এই নতুন Bajaj স্কুটারটি 4.2kW পিক আউটপুট দিতে সক্ষম হবে। বর্তমান Bajaj Chetak EV 2020 প্রায় 1.48 লক্ষ দামে মার্কেটে সেল এর জন্য উপলব্ধ। কিন্তু এখন দেশেই নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু হওয়ার পর বাজাজের ইলেকট্রিক স্কুটারের দাম কমবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











