ভারতে Battlegrounds Mobile India লঞ্চের আগেই সন্দেহের নজরে এসে গেছে এই মোবাইল গেম। গেমের ডেভেলপার Krafton গত 18 জুন থেকে তাদের সমস্ত ফ্যানদের জন্য জনপ্রিয় মোবাইল গেম পাবজির নতুন অবতার Battlegrounds Mobile India এর আর্লি অ্যাকসেস নিয়ে এসেছে। কিন্তু এই আর্লি অ্যাকসেস উপভোগ করার জন্য আপনিও যদি নিজেকে টেস্টার হিসেবে এনরোল করিয়ে থাকেন তবে আপনার জন্য একটি দুশ্চিন্তার কারণ আছে। রিপোর্ট থেকে জানা গেছে যারা টেস্টার হিসেবে Battlegrounds Mobile India ওরফে পাবজি খেলছেন তাদের অ্যান্ড্রয়েড ফোনের ডেটা চীনের সার্ভারে পাঠানো হচ্ছে। টেক ওয়েবসাইট আইজিএন ইন্ডিয়া তাদের সোর্স থেকে খবর পেয়ে জানিয়েছে এর ডেটা হংকংয়ে Tencent পরিচালিত প্রক্সিমা বিটার সঙ্গে সঙ্গে ইউএস মুম্বাই ও মস্কোয় অবস্থিত Microsoft Azure সার্ভারে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
অ্যাপ্লিকেশন ডেটা প্যাকেট স্নিফার অ্যাপ ব্যবহার করে তাদের ফ্লো থেকে ইউপুট চেক করার কথা জানিয়েছে। জানা গেছে একটি সার্ভার বেজিং শহরে অবস্থিত চায়না মোবাইল কমিউনিকেশন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। দেখা গেছে অন্য দুটি সার্ভারে QCloud ও AntiCheat রয়েছে এবং এই দুটিই টেনসেন্টের সার্ভার।
চীনে পাঠানো ডেটার মধ্যে ইউজারদের ডিভাইসের ডেটাও রয়েছে। ক্রাফটনের পক্ষ থেকে Battlegrounds Mobile India এর শর্ত হিসেবে প্রথমে বলা হয়েছিল গেমের ইউজারদের ব্যাক্তিগত ডেটা ভারতীয় সার্ভারে রাখা হবে। এছাড়া কোম্পানির কথা অনুযায়ী “আইনি প্রয়োজনীয়তা” পূরণ করার জন্য “ইউজারদের ডেটা অন্য দেশে পাঠানো হতে পারে।”
মনে করিয়ে দিই Battlegrounds Mobile India ডাউনলোড করার আগে প্রি-রেজিস্ট্রেশন করা দরকার। তবে এই রেজিস্ট্রেশন এই মুহুর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য চালু করা হয়েছে। অ্যাপেল ইউজারদের রেজিস্ট্রেশন করার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
Battlegrounds Mobile India খেলার জন্য প্রি-রেজিস্ট্রেশন করে রাখলে ক্রাফটনের পক্ষ থেকে ইউজারদের গেমে ব্যবহারের জন্য কিছু স্পেশাল রিওয়ার্ড দেওয়া হবে। একবার রেজিস্টার হয়ে গেলে যখন গেম লঞ্চ হবে এবং ফোনে ডাউনলোড করা হবে তখন নিজে থেকেই এই রিওয়ার্ড ইউজারদের গেম অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। রিওয়ার্ড হিসেবে ইউজারদের গেম স্কিন, প্লেয়ার ড্রেস, এক্সট্রা পয়েন্ট ও গান দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










