নতুন ফোন কিনবেন? দেখে নিন 20,000 টাকার নিচে সেরা ক্যামেরা স্মার্টফোনের তালিকা

স্মার্টফোন কেনার আগে গ্রাহকরা ফোনের ক্যামেরা ভালো করে চেক করে নেয়৷ ফোনের ক্যামেরা ভালো হলে সেই ফোনের সেল ও বৃদ্ধি পায়। ফলে স্মার্টফোন কোম্পানি গুলো ফোনের ক্যামেরার দিকে বিশেষ ভাবে নজর দিচ্ছে। স্মার্টফোনের মার্কেটে কোম্পানিগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। আপনি যদি সেরা ক্যামেরার স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। দেখে নিন 20,000 টাকার নিচে সেরা স্মার্টফোনের তালিকা। এই স্মার্টফোনগুলো অনলাইন শপিং প্লাটফর্ম Amazon এ আপনারা পেয়ে যাবেন।

20,000 টাকার নিচে সেরা ক্যামেরা স্মার্টফোন

Redmi Note 11 Pro+ 5G

Redmi Note 11 Pro + 5G স্মার্টফোনটিতে একটি দুর্দান্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Redmi এর ফোনের প্রাইমারি ক্যামেরা 108MP, যার সাথে 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Redmi ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে সম্পর্কে কথা বললে, এতে একটি 6.67 ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। এর সাথে এই ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি আছে যা 67W ফাস্ট চার্জ সাপোর্ট করে ।

Redmi Note 11 Pro

Redmi Note 11 Pro স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Xiaomi এর এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108MP, যার সাথে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi Note 11 Pro স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি আছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে একটি 6.67 ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। পাশাপাশি এই ফোনে MediaTek Helio G96 প্রসেসর দেওয়া হয়েছে।

iQOO Z6 Pro

iQOO Z6 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP, এই ফোনটি একটি 8MP 116-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো শ্যুটারের সাথে যুক্ত৷ এই ফোনের সামনে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে। iQOO Z6 Pro স্মার্টফোনটিতে একটি 4,700mAh ব্যাটারি আছে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। iQOO Z6 Pro-এর অন্যান্য ফিচারের কথা বললে, এই ফোনে একটি 6.44-ইঞ্চি ফুল-HD + AMOLED ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটিতে Qualcomm Snapdragon 778G 5G প্রসেসর দেওয়া হয়েছে।

Samsung Galaxy M33 5G

Samsung Galaxy M33 5G স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে, ফোনটিতে একটি 5MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই Samsung ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। এই Samsung ফোনটি Exynos 1280 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই Samsung ফোনে ভার্চুয়াল র‍্যাম এর সাপোর্ট ও পাওয়া যাবে , এই ফোনের 8GB ভেরিয়েন্টের র‍্যাম মেমরি 8GB পর্যন্ত এবং 6GB ভেরিয়েন্টের র‍্যাম 6GB বাড়ানো যায়। Samsung Galaxy M33 5G স্মার্টফোনটিতে একটি বিশাল 6,000mAh ব্যাটারি রয়েছে। যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এই ফোনের বক্সে চার্জার পাবেন না।

Redmi Note 11S

Redmi Note 11S স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলে 108-মেগাপিক্সেল প্রাইমারি Samsung HM2 সেন্সর দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি, রেডমির এই ফোনটিতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং মাত্র 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Redmi ফোনটিতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে ফোনটি একটি 6.43-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। পারফরমেন্সের কথা বললে, এই ফোনে MediaTek Helio G96 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি আছে যা 33W ফাস্ট চার্জ সাপোর্ট করে ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here