OnePlus 13 স্মার্টফোনের দুর্দান্ত 13টি ফিচার, দেখে নিন কেমন হয়েছে নতুন ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন

2025 সালে সবচেয়ে শক্তিশালী OnePlus 13 স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। 10 জানুয়ারী থেকে অ্যাডভান্স টেকনোলজি, এআই ফিচারযুক্ত এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ 5জি স্মার্টফোনের সেল শুরু হবে। যারা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য ফোনটি দুর্দান্ত অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 13 Flagship Killer ফোনের 13টি ফিচার ডিটেইলস সম্পর্কে।

OnePlus 13 এর 13টি ফিচার

1) ডিজাইন

OnePlus 13 ফোনটির গ্লাস কোটেড বডি দেওয়া হয়েছে। এই ফোনের DisplayMate A++ রেটেড স্ক্রিনে ক্রিস্টাল শিল্ড super ceramic glass লেয়ার রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রাউন্ড শেপ ক্যামেরা সেটআপ এবং এর বাঁদিকের ফ্রেমে 3-স্টেজ alert slide বাটন যোগ করা হয়েছে।

2) ডিসপ্লে

OnePlus 13 ফোনটিতে LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড পাঞ্চ-হোল স্টাইলযুক্ত 6.82 ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। OnePlus 13 ফোনের স্ক্রিনে Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

3) ওএস

OnePlus 13 ফোনটি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এতে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Gemini AI (গুগল এআই ফিচার) রয়েছে। কোম্পানির পক্ষ থেকে 4 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট যোগ করা হয়েছে।

4) প্রসেসর

প্রসেসিঙের জন্য OnePlus 13 ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ওয়ানপ্লাস 13 ফোনটিতে Adreno 830 জিপিইউ রয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 26,89,625 AnTuTu Score পেয়েছে, অন্যদিকে iPhone 16 Pro Max ফোনটি 17,74,620 স্কোর পেয়েছিল।

5) RAM

ভারতীয় বাজারে OnePlus 13 5G ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 12GB RAM, 16GB RAM এবং 24GB RAM রয়েছে। এই ফোনটি LPDDR5X RAM ফিচার সহ কাজ করে।

6) স্টোরেজ

OnePlus 13 5G ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভ্যানিলা মডেলে 256GB এবং অন্য ভেরিয়েন্টে 512GB স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে। একইভাবে টপ মডেলে 24GB RAM সহ 1TB স্টোরেজ রয়েছে। এই ফোনটি UFS 4.0 Storage সহ কাজ করে।

7) ব্যাক ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 13 5G ফোনটিতে Hasselblad লেন্স দেওয়া হয়েছে। এই ট্রিপল ক্যামেরা সেটআপে এফ/1.6 অ্যাপারর্চারযুক্ত 23mm ফোকাল লেন্থ সহ 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 50MP Samsung JN1 ultra-wide লেন্স এবং এফ/2.6 অ্যাপারর্চার ক্ষমতাসম্পন্ন 50MP LYT600 periscope telephoto সেন্সর রয়েছে। এই ফোনে 120x digital zoom এবং 8K ভিডিও রেকর্ডিং করা যাবে।

8) ফ্রন্ট ক্যামেরা

সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus 13 5G ফোনটিতে এফ/2.4 অ্যাপারর্চার ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর যোগ করা হয়েছে। ফোনের সেলফি ক্যামেরার সাহায্যেও 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।

9) ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে Silicon NanoStack ব্যাটারি রয়েছে, এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ এবং হেভি প্রসেসিঙের ক্ষেত্রে গরম হবে না। আমাদের করা টেস্টে এই ফোনটি PC mark battery স্কোর 7 ঘন্টা 44 মিনিট পর্যন্ত রয়েছে।

10) চার্জিং

ফোনটিতে 100W SuperVOOC ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনটি ওয়্যারলেস চার্জ করা যাবে, এর জন্য OnePlus 15 ফোনেও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের করা টেস্টিঙের সময় দেখা গেছে এই ব্যাটারি ওয়্যার চার্জার দিয়ে মাত্র 27 মিনিটে 20 শতাংশ থেকে 100 শতাংশ চার্জ হয়ে গেছে।

11) মোবাইল গেমিং

প্রায়ই দেখা যায় হেভি গেমিঙের সময় ফোন গরম হয়ে যায়। কিন্তু হেভি গেমিঙের সময় OnePlus 15 ফোনটি ঠাণ্ডা রাখার জন্য 9925mm VC heat ডিসপেশন এরিয়া তৈরি করা হয়েছে। ফোনটিতে Bionic vibration motor Turbo ফিচার থাকর জন্য গেমিঙের সময় 4D vibration উপভোগ করা যাবে।

12) ওয়াটারপ্রুফ

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত বাজেটের ফোনই আইপি রেটিং সহ লঞ্চ করা হচ্ছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই রেটিং থাকার ফলে OnePlus Phone ফোনটি অনেকটাই জল থেকে সুরক্ষিত থাকবে।

13) কানেক্টিভিটি

প্রথম OnePlus 13 5G ফোনটিতে 5.5G সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে অ্যাডভান্স Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে চার্জিং থেকে ডেটা ট্রান্সফারের জন্য ফোনটিতে USB Type-C 3.2 Gen1 ফিচার যোগ করা হয়েছে।

OnePlus 13 এর প্রাইস

  • 12GB RAM + 256GB স্টোরেজ = 69,999 টাকা
  • 16GB RAM + 512GB স্টোরেজ = 76,999 টাকা
  • 24GB RAM + 1TB স্টোরেজ = 89,999 টাকা

OnePlus 13 5G ফোনটির দাম 69,999 টাকা থেকে 89,999 টাকা পর্যন্ত রাখা হয়েছে। 10 জানুয়ারী থেকে OnePlus 13 5G ফোনটি Midnight Ocean, Arctic Dawn এবং Black Eclipse মতো কালার অপশনে সেল শুরু হবে। OnePlus 13 Offers সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here