জেনে নিন BGMI এবং PUBG New State Mobile-এর চারটি প্রধান পার্থক্য

Highlights

  • বর্তমানে ভারতে সিকিউরিটির কারণে BGMI গেমটি ব্যান রয়েছে।
  • PUBG New State Mobile এ ইউজাররা Futuristic এক্সপেরিয়েন্স পাবেন।
  • BGMI ব্যান হওয়ার পর অনেক ইউজার New State Mobile এ সুইচ হয়ে গেছেন।

ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BGMI) এবং PUBG New State Mobile এর মতো গেমগুলি ভারতীয় মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে ইউজাররা ভীষণ পছন্দ করছে। BGMI গেমটি জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম PUBG মোবাইলের ভারতীয় ভেরিয়েন্ট, অন্যদিকে New State Mobile গেমটি PUBG মোবাইলের একটি futuristic ভার্সন। এই দুটি গেমই ব্যাটল রয়্যাল গেমের উপর ভিত্তি করে তৈরি। ভারতে BGMI ব্যান হওয়ার পর থেকে অনেক ইউজাররা New State Mobile এ শিফট হয়ে গেছে। আজকের এই পোস্টে আপনাদের এই দুটি গেমের পার্থক্য সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে OnePlus Ace 2 স্মার্টফোন,জেনে নিন স্পেসিফিকেশন

BGMI বনাম PUBG New State Mobile

উপলব্ধতা

BGMI গেমটি ভারতে 2021 সালে Krafton দ্বারা চালু হয়েছিল। যদিও 2022 সালের জুলাই মাসে সিকিউরিটির কারণে IT আইনের ধারা 69A এর অধীনে ভারত সরকার এই গেমটিকে ব্যান করেছিল। ব্যান হওয়ার পর থেকে Krafton BGMI এর জন্য কোনো আপডেট রোল আউট করেনি। অন্যদিকে PUBG New State মোবাইল গেম ভারতে ব্যান নেই। তাই কোম্পানি এই গেমের জন্য কিছুসময় পর পর আপডেটগুলি রোল আউট করে।

ব্যান হওয়ার পর থেকে যেখানে BGMI Google Play স্টোর এবং Apple App স্টোরে উপলব্ধ নেই। অন্যদিকে PUBG New State মোবাইল অ্যান্ড্রয়েড এবং iOS এর অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। BGMI গেমটি শুধুমাত্র ভারতীয় ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। তাই এই শুধুমাত্র ভারতীয় প্লেয়াররা অ্যাক্সেস করতে পারেন। অন্যদিকে, New State Mobile একটি আন্তর্জাতিক গেম যেখানে আপনি আন্তর্জাতিক টিমগুলির সাথে লড়াই করার সুযোগ পান।

গ্রাফিক্স

New State Mobile এর গ্রাফিক্স PC এর মতো গ্রাফিক্সের সাথে পেশ করা হয়েছে। মোবাইল ব্যাটেল রয়্যাল গেমে বাস্তবসম্মত গ্রাফিক্সের সাথে আসা এটি প্রথম গেম, যা ইউজারদের গেমিং অভিজ্ঞতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।যদিও প্রথমদিকে বিশ্বের গেমাররা Pixelated গ্রাফিক্স দেখে হতাশ হয়েছিল। তাই পরবর্তী আপডেটে সেটা ঠিক করা হয়েছিল। এই গেমটিতে প্লেয়ারদের কাছাকাছি এলাকায় শত্রুদের খোঁজার জন্য দুর্দান্ত মানের গ্রাফিক্স দেওয়া হয়। আরও পড়ুন: 3 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO Reno 8T 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

অন্যদিকে, BGMI-এর ক্ষেত্রে Krafton এই বিষয়ে গুরুত্ব দিয়েছে যাতে কম র‍্যাম এবং কম স্পেসিফিকেশনের স্মার্টফোনেও এই গেমটি স্মুথলি খেলা যায়। ডেভেলপাররা BGMI প্লেয়ারদের কম রেজলিউশনের চাহিদার জন্য খুশি রেখেছে।

Futuristic Gameplay

Battlegrounds Mobile India গেম ব্যাটল রয়্যালের বিদ্যমান ভার্সনের উপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে New State মোবাইল ইউজারদের ভবিষ্যতের যাত্রায় নিয়ে যায়। Krafton জানিয়েছে যে এই গেমটি 2051 সালে সেট করা হয়েছে। যেহেতু গেমটি একটি Futuristic এক্সপেরিয়েন্স প্রদান করে, তাই অনেক ইন-গেম এলিমেন্টে এর ঝলক দেখা যায়।

New State মোবাইল গেমের ম্যাপ, শহর থেকে শুরু করে অস্ত্র এবং যানবাহন পর্যন্ত futuristic এক্সপেরিয়েন্স প্রদান করে। BGMI গেমাররা Akinta, Troi বা Erangel 2051 সালে আসলে নতুন অভিজ্ঞতায় নিজেদের খুঁজে পাবে। ড্রোন সাপ্লাই, ইনস্ট্যান্ট ফ্লোটেবল শিল্ডের পাশাপাশি শত্রুদের খুঁজে বের করার জন্য ড্রোন স্কাউটের মতো ফিচার হল New State Mobile এর প্রধান আপগ্রেড। আরও পড়ুন: Airtel লঞ্চ করল দুটি নতুন Monthly Plan, 60GB ডেটা সহ পাবেন একমাসের ভ্যালিডিটি

ক্যারেক্টর

BGMI গেমটিতে প্লেয়ারদের ভিন্ন ভিন্ন ক্ষমতা সহ একাধিক ক্যারেক্টর বেছে নেওয়ার অপশন রয়েছে। এই গেমে ভিক্টর, সারা, অ্যান্ডি, কার্লো, আনা এবং এমিলিয়া চরিত্রগুলি উপলব্ধ রয়েছে। এর সাথে, এগুলি UC এবং ক্যারেক্টার শার্ডের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।

অন্যদিকে New State Mobile গেমে ইউজাররা মাত্র কয়েকটি ক্যারেক্টর পান, যা প্লেয়াররা তাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারে। এটি এই গেমের সবচেয়ে বড় দুর্বলতা। আর এই কারণেই প্লেয়াররা New State Mobile এর জায়গায় BGMI বা Apex Legends Mobile খেলতে পছন্দ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here