চিনে গত বছর মার্চে Black Shark 4 এবং Black Shark 4 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। তার কয়েক মাস পরে Black Shark আন্তর্জাতিক মার্কেটে Black Shark 4 স্মার্টফোন লঞ্চ করে। এবার প্রায় এক বছর পর কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে Black Shark 4 Pro লঞ্চ করেছে। এই পোস্টে আপনাদের Black Shark 4 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো ।
Black Shark 4 Pro এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি হল –
- 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে
- 144Hz রিফ্রেশ রেট
- Qualcomm Snapdragon 888 প্রসেসর
- 64MP+ 8MP + 5MP
- 20MP সেলফি ক্যামেরা
- 4500mAH ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট
Black Shark 4 Pro স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনের ডিসপ্লের রেজলিউশন 2400×1080 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। এর সাথে, ডিসপ্লের রিফ্রেশ রেট হল 144Hz। ডিসপ্লের ব্রাইটনেস 1300 নিট এবং HDR 10+ সার্টিফাইড। এর সাথে ফোনের ডিসপ্লেতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।
Black Shark 4 Pro : পারফরম্যান্স
Black Shark 4 Pro স্মার্টফোনে Octa core Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 660 GPU দেওয়া হয়েছে এবং কানেক্টিভিটির জন্য Qualcomm-এর X60 5G মডেল দেওয়া হয়েছে। ব্ল্যাক শার্কের এই ফোনে রয়েছে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ। এই Black Shark ফোনটি Android 11 ভিত্তিক JoyUI 12.5 স্কিনে চলবে।
Black Shark 4 Pro : ক্যামেরা
Black Shark 4 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই পোনে LED ফ্ল্যাশ থাকবে। Black Shark-এর এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনটির অ্যাপারচার f/1.79। এই ফোনে প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, একটি 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য, এই স্মার্টফোনটিতে একটি 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Black Shark 4 Pro : ব্যাটারি এবং কানেক্টিভিটি
Black Shark কোম্পানির এই গেমিং স্মার্টফোনটিতে 4,500mAh এর ব্যাটারি রয়েছে। এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। এই ফোনে থাকবে টাইপ-সি চার্জিং পোর্ট, ডেডিকেটেড গেমিং ট্রিগার, 3.5 মিমি অডিও জ্যাক এবং ডুয়াল স্পিকার সেটআপ। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল-সিম, 5G, WiFi 6 802.11 ax, Bluetooth 5.2, NFC এবং GPS দেওয়া হয়েছে।
Black Shark 4 Pro : দাম
Black Shark 4 Pro স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। Black Shark 4 Pro স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট স্মার্টফোনটি 8GB + 128GB সহ পেশ করা হয়েছে। এই ফোনের দাম $580 (প্রায় 43,401 টাকা)। 12GB + 256GB স্টোরেজ সহ এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি $680 (প্রায় 50886 টাকা) দামে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












