মাত্র 9,699 টাকা দামে লঞ্চ হল Blaupunkt QLED Smart TV, রয়েছে JioTele OS এবং বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার

Blaupunkt কম্প্যাক্ট স্পেস এবং সেকেন্ডারি ভিউয়িং অপশনের কথা মাথায় রেখে ভারতে নতুন 32-इंच HD Ready QLED Smart TV লঞ্চ করেছে। এই নতুন টিভিটি বিশেষভাবে একটি ছোট ঘরের জন্য ডিজাইন করা হলেও এই টিভির ফিচার যে কোনো বড় টিভিকে টেক্কা দিতে সক্ষম। এতে QLED টেকনোলজি, HDR সাপোর্ট এবং বেজল-লেস ডিজাইন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভির দাম এবং ফিচার সম্পর্কে।

Blaupunkt QLED Smart TV তে 32-ইঞ্চির HD Ready QLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 350nits ব্রাইটনেস দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিসপ্লে শার্প ভিজুয়াল, ভাইব্রেন্ট কালার এবং সুন্দর কন্ট্রাস্ট দিতে পারে, এর ফলে সিনেমেটিক এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। বেজল লেস ডিজাইনের দৌলতে স্ক্রিন বেশি বড় এবং ইমার্সিভ দেখায়। সব মিলিয়ে এই কম্প্যাক্ট সাইজের স্ক্রিনেও সুন্দর এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য এই টিভিতে Amlogic প্রসেসর, 1GB RAM এবং 8GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর ফলে স্মুথ অপারেশন এবং মাল্টি টাস্কিং করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে কোনো আপস করা হয়নি। এই স্মার্ট টিভিতে 36W এর Stereo Box Speakers রয়েছে , যা Surround Sound টেকনোলজি সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা ডীপ বেস, ক্লিয়ার ভোকাল এবং ব্যালেন্সড সাউন্ড আউটপুট পাবেন। এতে Standard, Sport, Movie এবং Music এর মতো বিভিন্ন আলাদা আলাদা সাউন্ড মোড দেওয়া হয়েছে, এর ফলে কন্টেন্ট অনুযায়ী অডিও কাস্টোমাইজ করা যাবে।
এই নতুন Blaupunkt TV JioTele OS এ কাজ করে, এটি বিশেষভাবে ভারতীয় ইউজারদের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এটির ইন্টারফেস যথেষ্ট সিম্পল, ফলে আরও সহজে স্মার্ট টিভি ব্যাবহার করা যাবে। Jio Store এর মাধ্যমে 400টির‌ও বেশি OTT অ্যাপ, 400টির‌ চেয়েও বেশিলাইভ টিভি চ্যানেল এবং 300টির চেয়েও বেশি JioGames অ্যাক্সেস করা যাবে।

এতে AI Recommendation Engine দেওয়া হয়েছে, যা ইউজারদের দেখার অভ্যাস, ভাষা ও পছন্দ অনুযায়ী কন্টেন্ট সাজেস্ট করে। এর সঙ্গে রয়েছে মাল্টিলিঙ্গুয়াল ভয়েস সার্চ ফিচার, এই ফিচার 10টির চেয়েও বেশি ভারতীয় ভাষা সাপোর্ট করে এবং কন্টেন্ট সার্চ আরও ফাস্ট ও সহজ করে তোলে। ভয়েস এনেবলড রিমোটে Netflix, YouTube, JioCinema এবং Hotstar এর জন্য ডেডিকেটেড শর্টকাট কী দেওয়া হয়েছে।

ভারতের বাজারে Blaupunkt এর এই 32-ইঞ্চির HD Ready QLED Smart TV শুধুমাত্র শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে মাত্র 9,699 টাকা দামে সেল করা হবে।

যারা কম বাজেটে QLED ডিসপ্লে, অসাধারণ সাউন্ড এবং স্মার্ট ফিচার সহ টিভি কিনতে চান তাদের জন্য Blaupunkt এর এই নতুন 32-ইঞ্চির স্মার্ট টিভি দারুণ একটি অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here