Home খবর কনফার্ম হল Boltt Ace 5G এবং Evo ফোনের ক্যামেরা ফিচার, থাকবে 64MP ক্যামেরা এবং Google AI

কনফার্ম হল Boltt Ace 5G এবং Evo ফোনের ক্যামেরা ফিচার, থাকবে 64MP ক্যামেরা এবং Google AI

ভারতের বাজারে Boltt তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 25 আগস্ট Boltt Ace 5G এবং Boltt Evo ফোনটি পেশ করা হবে। এবার লঞ্চের আগেই কোম্পানি তাদের আপকামিং ফোন দুটির ক্যামেরা ফিচার এবং Google AI টুলস সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। আপকামিং Ace 5G ফোনটি এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। তবে Evo ফোনটি অনেকটাই কম দামে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Boltt Ace 5G এবং Evo ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Boltt Ace 5G এবং Evo ফোনের ক্যামেরা

Boltt Ace 5G ফোনটিতে f/1.86 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 4 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে Boltt Evo ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা থাকবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এতে Real Tone সাপোর্ট করবে।

কোম্পানির পক্ষ থেকে আপকামিং Boltt Ace 5G এবং Evo ফোনে Google AI বেস্ড ইমেজিং ফিচার থাকবে। এতে Face Unblur এর মতো ফিচার থাকবে, এই ফিচার সেলফিকে আরও স্পষ্ট করে তুলতে সাহায্য করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার আলাদা আলাদা স্কিন টোনেও ন্যাচারাল রেজাল্ট দিতে সক্ষম। এছাড়া ফোনের AI Night Mode এ স্থান ও পরিস্থিতির ওপর নির্ভর করে ছবি সুন্দর করে তোলার জন্য AI Scene Optimisation পাওয়া যাবে।

Boltt Ace 5G এবং Evo ফোনে AI Portrait ফিচার দেওয়া হবে। এতে হার্ডওয়্যার-লেভেলের AI বোকে এবং ডেপ্থ ম্যাপিং ব্যবহার করা হতে পারে। এর ফলে পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে আলাদা করা যাবে। এই ফোনদুটিতে AI Selfie Enhancement সহ অন্যান্য ইমেজ প্রসেসিং টুলস থাকবে। এইসব ফিচারের মূল লক্ষ্য হল পোর্ট্রেট এবং সেলফি ইমেজের কোয়ালিটি সুন্দর করে তোলা।

Google Gemini এবং Circle to Search এর সাপোর্ট

Boltt Ace 5G এবং Evo ফোনটিতে Google Gemini বেস্ড AI টুলস দেওয়া হবে। এতে Circle to Search এবং Google Lens রয়েছে। এই ফিচারের সাহায্যে ফোনের স্ক্রিনের যেকোনো বিষয়বস্তু সার্কেল করে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা যাবে। এর পাশাপাশি কোনো অবজেক্ট চেনা, টেক্সট ট্রান্সলেট করা, প্রোডাক্ট সার্চ করা এবং স্ক্রিনে উপস্থিত কন্টেন্ট সম্পর্কে তথ্য জানার মতো কাজ করা যাবে। সবচেয়ে বড় কথা এইসব ফিচার ব্যাবহার করার জন্য ইউজারদের বর্তমান অ্যাপ ছেড়ে বাইরে বেড়াতে হবে না।

আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Boltt Ace 5G এবং Evo ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন আলাদা রাখা হতে পারে। Ace 5G ফোনটিতে রেগুলার ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই সেটআপে তিনটি রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেখা গেছে। অন্যদিকে Evo ফোনটিতে স্কোয়ার শেপের মডিউল থাকবে। এতে দুটি রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেওয়া হবে। ফোন দুটিতে ফ্ল্যাট ডিসপ্লে যোগ করা হবে। এই ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য সেন্টারে পাঞ্চ-হোল কাট আউট থাকবে। আপকামিং ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম দেওয়া হবে এবং ডানদিকের ফ্রেমে পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল যোগ করা হবে।

Boltt Ace 5G এবং Evo ফোনের লঞ্চ ডেট

Boltt Ace 5G ফোনটি Red কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে Boltt Evo ফোনটি Light Blue কালার অপশনে পেশ করা হবে। আগামী 25 আগস্ট দুপুর 12 টা সময়ে ভারতের বাজারে ফোনগুলি লঞ্চ করা হবে।

কোম্পানি জানিয়েছে লঞ্চের পর ফোনদুটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা 25 আগস্ট ফোনগুলির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।