সরকারী-মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর এমন অনেক প্ল্যান (প্রিপেইড রিচার্জ প্ল্যান) আছে যা কম খরচে একাধিক সুবিধা সহ আসে। BSNL বেসরকারী সংস্থাগুলিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রতিদিন নতুন নতুন প্ল্যান চালু করে চলেছে। আপনিও যদি একজন BSNL সিম ইউজার হয়ে থাকেন, তাহলে আজকের এই পোস্টে আপনাদের BSNL-এর এমন 5 টি সেরা প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানাবো যেগুলি দৈনিক 2GB ডেটা সহ পাওয়া যাবে।
- BSNL STV Rs 97
- BSNL Voice Rs 187
- BSNL STV Rs 347
- BSNL STV Rs 395
- BSNL STV Rs 499
1. BSNL-এর 97 টাকার রিচার্জ প্ল্যান
BSNL -এর এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি মোবাইল ডেটা দেওয়া হচ্ছে। এই রিচার্জে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড এর কলিং সুবিধা এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকরা মোট 36GB ডেটা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ডেটা কোটা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 80Kbps-এ নেমে আসে।
2. BSNL-এর 187 টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর 187 টাকার রিচার্জ প্ল্যানের কথা বলতে গেলে, এই প্রিপেড প্ল্যানে, ইউজাররা 28 দিনের মেয়াদ সহ আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং ভয়েস কল, দৈনিক 2 GB হাই-স্পিড ডেটা এবং দৈনিক 100 SMS এর সুবিধা পান। এছাড়াও, এই প্ল্যানে PRBT অ্যাক্সেস 28 দিনের জন্য উপলব্ধ। এই প্ল্যানে ডেটা কোটা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের স্পিড 40Kbps-এ নেমে আসে।
3. BSNL-এর 347 টাকার রিচার্জ প্ল্যান
যদি আপনাদের 347 টাকার BSNL প্ল্যানের কথা বলি, তাহলে এটি আনলিমিটেড ভয়েস কলিং, 100টি দৈনিক SMS এবং দৈনিক 2 জিবি হাই-স্পিড ডেটার সুবিধা সহ আসে।এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন। এই প্ল্যানে Challenges Arena মোবাইল গেমিং সার্ভিস এর 56 দিনের ভ্যালিডিটি আছে। ডেটা কোটা শেষ হওয়ার পরেও এই প্ল্যানে ইন্টারনেটের স্পিড 80Kbps-এ নেমে আসে। এছাড়াও, দিল্লি মুম্বাই সহ জাতীয় রোমিং-এ এই প্ল্যানের আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে।
4. BSNL-এর 395 টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর এই রিচার্জ প্ল্যানের দাম 395 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 71 দিন। এছাড়াও এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে দৈনিক ডেটা সীমা অতিক্রম করার পরে, এর স্পিড 40 kbps-এ নেমে যাবে। এই BSNL প্ল্যানে, আপনি 3000 মিনিট BSNL থেকে BSNL ভয়েস কল (স্থানীয় / জাতীয়) এবং 1800 মিনিট BSNL থেকে অন্যান্য ভয়েস কল (স্থানীয় / জাতীয়) এর সুবিধা পাচ্ছেন। ফ্রি মিনিট শেষ হওয়ার পরে, 20 পয়সা প্রতি মিনিট চার্জ দিতে হবে।
5. BSNL-এর 499 টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর 499 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ 90 দিনে মোট 180 জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক 2 জিবি ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেট স্পিড 40 kbps স্পিডে নেমে যাবে। আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি এই প্ল্যানে ন্যাশনাল রোমিং সার্ভিসও দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 100 টি SMS, PRBT সার্ভিস এবং জিঙ্ক মিউজিক পরিষেবা ফ্রি তে পাচ্ছেন।
তবে মনে রাখবেন যে BSNL এর এই প্ল্যানগুলি সারা দেশে বিভিন্ন সার্কেলে বিভিন্ন সুবিধা সহ আসে। তাই রিচার্জ করার আগে অবশ্যই কোম্পানির সাইট বা BSNL কাস্টমার কেয়ার থেকে প্ল্যানের সুবিধাগুলি সম্পর্কে জেনে নেবেন।
