এই বছর TRAI-এর নির্দেশ এর পরে, সমস্ত টেলিকম কোম্পানিগুলো তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকায় 30 দিনের ভ্যালিডিটি এবং মাসিক রিচার্জ প্ল্যান যোগ করেছে। এই তালিকায় বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি কোম্পানি BSNL ও রয়েছে। আপনি যদি 30 দিনের রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন এবং BSNL ইউজার হন, তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের 5টি এমন রিচার্জ প্ল্যান এর সম্পর্কে জানাবো যেগুলোর ভ্যালিডিটি 30 দিন। এই প্ল্যানগুলিতে ফ্রি কলিং এবং ডেটা সহ SMS এর সুবিধাও আছে। BSNL-এর এই প্ল্যানগুলি 100 টাকারও কম দামে শুরু। তাহলে চলুন BSNL এর লো বাজেট 30 দিনের ভ্যালিডিটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
BSNL 30 Days Recharge Plan
- BSNL STV Rs 75 Plan
- BSNL STV Rs 147 Plan
- BSNL STV Rs 247 Plan
- BSNL STV Rs 299 Plan
- BSNL STV RS 398 Plan
BSNL এর 75 টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর এই প্ল্যান সম্পর্কে বললে, এই রিচার্জ প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটির সাথে আসে।এই প্ল্যানে ইউজাররা ডেটা, কলিং এবং অন্যান্য সুবিধাও পায়। এই প্ল্যানে ভয়েস কলিংয়ের জন্য 200 মিনিট এবং 2 জিবি ডেটা দেওয়া হয়। যার ভ্যালিডিটি 30 দিন। শুধু তাই নয়, এই সুবিধাগুলি ছাড়াও এই প্ল্যানে ফ্রি কলারটিউনের সুবিধাও পাওয়া যাচ্ছে।
BSNL-এর 147 টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর 147 টাকার রিচার্জের কথা বললে, এই প্ল্যানটি 250 মিনিটের ন্যায্য ব্যবহার নীতি (FUP) সীমা সহ আনলিমিটেড লোকাল এবং STD ভয়েস কল এর সুবিধা দেয়। এছাড়াও, ইউজাররা এই প্ল্যানে 10 জিবি হাই-স্পিড ডেটা এবং BSNL টিউন পরিষেবাও পান।
BSNL-এর 247 টাকার রিচার্জ প্ল্যান
BSNL এর এই 247 টাকার প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল, 50GB হাই স্পিড ডেটা, 100 SMS/দিন এবং BSNL Tunes এবং Eros Now-এর সুবিধাগুলি অফার করে৷ এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
BSNL এর 299 টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানে ইউজাররা 30 দিনের জন্য প্রতিদিন 3GB ডেটা পাবেন। সেই অনুযায়ী, গ্রাহকরা মোট 90 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে 100টি ফ্রি SMS এবং আনলিমিটেড ভয়েস কলিংও দেওয়া হচ্ছে।
BSNL এর 398 টাকার রিচার্জ প্ল্যান
BSNL-এর 398 টাকার প্ল্যানে ইউজাররা 30 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ইউজাররা স্পিড লিমিট ছাড়াই আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
