Home খবর জেনে নিন 30 দিনের ভ্যালিডিটি এবং 50GB ডেটা সহ BSNL এর এই সেরা রিচার্জ প্ল্যানটির বিস্তারিত তথ্য

জেনে নিন 30 দিনের ভ্যালিডিটি এবং 50GB ডেটা সহ BSNL এর এই সেরা রিচার্জ প্ল্যানটির বিস্তারিত তথ্য

TRAI-এর নির্দেশের পরে Reliance Jio, Airtel এবং Vodafone Idea 30 দিনের ভ্যালিডিটি সহ বেশ কিছু রিচার্জ প্ল্যান পেশ করতে শুরু করেছে। তবে, আপনি কি জানেন যে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL এর অনেক আগে থেকেই 30 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি যদি একজন BSNL ইউজার হন এবং মাসিক ভ্যালিডিটি সহ একটি সেরা প্রিপেড প্ল্যান খুঁজে থাকেন, তাহলে আপনি BSNL-এর 247 টাকার বিশেষ ট্যারিফ ভাউচার অর্থাৎ STV ব্যবহার করে দেখতে পারেন। এই প্ল্যানে এক মাসের ভ্যালিডিটির পাশাপাশি সম্পূর্ণ ডেটা এবং ফ্রি কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এই পোস্টে আপনাদের এই প্ল্যানের সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো৷

BSNL-এর 30 দিনের রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটি সেই সমস্ত ইউজারদের ভীষণ পছন্দ হবে যারা 28 দিনের পরিবর্তে এক মাসের ভ্যালিডিটি সহ প্ল্যান খুঁজছেন। এই রিচার্জে এক মাসের ভ্যালিডিটি ছাড়াও প্রাপ্ত ডেটাতে কোনও নির্দিষ্ট সীমা নেই। যার মানে এই রিচার্জে প্রাপ্ত ডেটা কোনও দৈনিক সীমা ছাড়াই ব্যবহার করা যাবে।

BSNL STV_247 প্ল্যান

এই প্ল্যানে কোম্পানি সারা দেশে যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে, এই প্ল্যানে আপনি মোট 50 জিবি ডেটা পাবেন। এই ডেটার জন্য কোন দৈনিক সীমা নেই। আপনি চাইলে এক দিনে সম্পূর্ণ 50 জিবি ডেটা খরচ করতে পারেন। অথবা আপনি যদি চান, আপনি এটি সারা মাস চালাতে পারেন। এই 50GB ডেটা খরচ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 80Kbps-এ চলে আসবে।

এই প্ল্যানে ডেটা, মাসিক ভ্যালিডিটি এবং কলিং এর সুবিধা ছাড়াও অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হচ্ছে। যার মধ্যে আছে BSNL টিউনস, Eros Now-এর ফ্রি অ্যাক্সেস , যেখানে আপনি আপনার পছন্দের কন্টেন্ট দেখতে পারবেন।

শীঘ্রই চালু হবে BSNL 4G নেটওয়ার্ক

বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় BSNL একটি বিষয়ে অনেক পিছিয়ে রয়েছে, তা হল 4G পরিষেবা! যেখানে Jio, Airtel এবং Vi 5G নেটওয়ার্ক আনার প্রস্তুতি নিচ্ছে, সেখানে BSNL 4G এখনও সমগ্র ভারতে চালু হয়নি। তবে শীঘ্রই BSNL-এর পরিস্থিতি বদলে যেতে চলেছে। কারণ সূত্র অনুযায়ী, আগামী 15ই আগস্ট 2022 অর্থাৎ এই বছরের স্বাধীনতা দিবসে, BSNL 4G পরিষেবা সারা ভারতে চালু হতে পারে। শুধু তাই নয়, BSNL 5G NSA নেটওয়ার্কও খুব শীঘ্রই চালু হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন