Home খবর এখন আরও বাড়বে রিচার্জের খরচ, BSNL-ও বাড়িয়েছে তাদের প্ল্যানের দাম

এখন আরও বাড়বে রিচার্জের খরচ, BSNL-ও বাড়িয়েছে তাদের প্ল্যানের দাম

কিছু সময় আগে, বেসরকারী সংস্থাগুলি ( Jio, Airtel এবং Vi ) প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোর পরে, BSNL এর প্রশংসা করা হচ্ছিল। কারণ রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL তাদের প্রিপেইড প্ল্যানগুলিতে কোনও পরিবর্তন করেনি। কিন্তু, এখন যে খবর বেরিয়েছে তা BSNL পোস্টপেইড গ্রাহকদের মন ভেঙে দিতে পারে। আসলে, BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) তাদের পোস্টপেইড কানেকশন গুলি আরও ব্যয়বহুল করতে চলেছে। প্রায় 13 বছরের পুরোনো পোস্টপেইড প্ল্যানটি ব্যয়বহুল করেছে কোম্পানি। BSNL তার অনেক কম দামের ‘এক দুজে কে লিয়ে’ প্ল্যানটি পরিবর্তন করেছে। যা গ্রাহকদের মার্চ মাস থেকে আসা বিলের উপর প্রভাব ফেলবে।

কোম্পানির তরফে দেওয়া হয়েছে তথ্য

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, BSNL গ্রাহকদের মেসেজ করে প্ল্যান বন্ধ হওয়ার এবং অন্য একটি সক্রিয় প্ল্যান বেছে নেওয়ার কথা জানানো হয়েছে । এটি ইউপি ইস্টার্ন সার্কেল সহ সারা দেশে BSNL গ্রাহকদের প্রভাবিত করবে। আসলে, কোম্পানি তার পাঁচটি পোস্টপেইড প্ল্যানকে ব্যয়বহুল করেছে। এই পোস্টে আপনাদের এই প্ল্যানগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো।

আগের থেকে দাম বেড়েছে BSNL-এর এই প্ল্যানগুলির

গত বছর কোম্পানি তাদের সস্তার 99 টাকার পোস্টপেইড প্ল্যানকে বাড়িয়ে 199 টাকা করে দিয়েছিল। এখন আরও পাঁচটি সস্তা প্ল্যানের দাম বাড়িয়েছে কোম্পানি। রিপোর্ট অনুসারে, দেশের সমস্ত সার্কেলের CGM-কে একটি চিঠি লেখা হয়েছে যে BSNL-এর 149 টাকা, 225 টাকা, 325 টাকা, 725 টাকা এবং 799 টাকার মাসিক প্ল্যানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের দাম বাড়ানো হয়েছে। এখন 149 টাকার প্ল্যানটি 199 টাকার মাসিক প্ল্যানে পরিবর্তিত হয়েছে। যেখানে 225 টাকা এবং 325 টাকার প্ল্যানগুলিকে 399 টাকা করা হয়েছে। এছাড়াও, 725 এবং 799 টাকার মাসিক প্ল্যানটিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং 798 টাকার প্ল্যান আনা হয়েছে।

BSNL পাবে 44,720 কোটি টাকা

আপনাদের জানিয়ে দি যে সম্প্রতি কেন্দ্রীয় বাজেট 2022-এ, কেন্দ্রীয় সরকার 2022-23 আর্থিক বছরে BSNL-কে 44,720 কোটি টাকার সহায়তা ঘোষণা করেছে। ABP News বাজেট নথির ভিত্তিতে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার BSNL কে 44,720 কোটি টাকার মূলধন যোগাবে।

BSNL কোম্পানি এই অর্থ 4G সম্প্রসারণের জন্য ব্যবহার করবে যাতে সারা দেশে BSNL-এর 4G পরিষেবা পাওয়া যায়। এছাড়াও এই অর্থ প্রযুক্তির মান উন্নয়ন ও পুনর্গঠনেও ব্যবহার করা হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন