জেনে নিন BSNL এর 90 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানের ডিটেইলস

সম্প্রতি প্রকাশ্যে আসা ট্রাই (TRAI) রিপোর্টের মাধ্যমে জানা গেছে প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের রিচার্জের দাম বাড়ানোর পর থেকেই, ইউজাররা Airtel, Vi এবং Jio মতো কোম্পানিগুলি বন্ধ করে BSNL এ পোর্ট করাছেন। জিও এবং অন্যান্য টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই, ইউজাররা রাগ প্রকাশ করেছে। প্রাইভেট কোম্পানিগুলির তুলনায় BSNL এ অনেকটাই কম দামে রিচার্জ প্ল্যানের সুবিধা পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওর 90 দিনের রিচার্জ প্ল্যান সম্পর্কে।

BSNL এর 90 দিনের প্ল্যান

মাত্র 201 টাকা দামে BSNL এর 90 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান রয়েছে। এই দামে Jio এর 28 দিনের রিচার্জ প্ল্যানও পাওয়া যায় না। BSNL এর 201 টাকা দামের রিচার্জ প্ল্যানে মোট 3 মাসের ভ্যালিডিটি পাওয়া যায়, যা 90 দিন পর্যন্ত চলবে। প্রাইভেট কোম্পানিগুলির প্ল্যানগুলি 30 বা 31 নয়, বরং 28 দিনের ভ্যালিডিটি সহ পেশ করা হয়। তাই জিওর থেকে BSNL বেস্ট বলার এটি একটি প্রধান কারণ।

একইভাবে জিওর তিন মাসের রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। তবে বিএসএনএল এক মাসের রিচার্জ প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি এবং 201 টাকা দামের রিচার্জ প্ল্যানে 3 মাস অর্থাৎ 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।

BSNL এর 201 টাকা দামের রিচার্জ প্ল্যানের বেনিফিট

BSNL এর 201 টাকা দামের রিচার্জ প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি সহ কল, ডেটা এবং এসএমএসের সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে BSNL হ্যালো টিউনের বেনিফিটও দেওয়া হয়। এই প্ল্যানের বেনিফিট:

Data: প্রথমে জানিয়ে রাখি BSNL এর 201 টাকা দামের রিচার্জ প্ল্যানে 6জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিনের লিমিট ছাড়াই (6GB data) ডেটা পাওয়া যায় এবং যেকোনো সময়ে ব্যাবহার করা যাবে।

Calling: BSNL এর 201 টাকা দামের রিচার্জ প্ল্যানে 300 মিনিট পর্যন্ত কলের সুবিধা রয়েছে। এই 300 মিনিট সম্পূর্ণভাবে ফ্রি এবং যেকোনো নেটওয়ার্কে বা নাম্বারে ব্যাবহার করা যাবে।

SMS: কোম্পানির পক্ষ থেকে এই রিচার্জ প্ল্যানে ইউজারদের মোট 90 এসএমএস ফ্রি দেওয়া হচ্ছে। যেকোনো কোম্পানির নাম্বার এই এসএমএস ফ্রিতে করা যাবে।

BSNL এর রিচার্জ প্ল্যানের সুবিধা

যেসব ইউজাদের ইন্টারনেট ব্যাবহার করার জন্য ফোনের ডেটা প্রয়োজন হয়না, ওয়াইফাই এর মাধ্যমে নেট চালান এবং প্ল্যানে 6জিবি ডেটাতে কাজ হয়ে যায়, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি বেস্ট অপশন হবে। এছাড়াও ঘরের যেসব বয়স্ক ব্যাক্তিদের সবসময়ে ইন্টারনেটের প্রয়োজন হয় না এবং ফোনটি প্রধানত কল করতে বা রিসিভ করতে ব্যাবহার করেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি কম দামে ভালো অপশন হবে।

অন্যদিকে যারা শুধুমাত্র তাদের ফোন নাম্বার চালু রাখতে চাইছে, কিন্তু বেশি দামের রিচার্জ করাতে চাইছেন না, তাঁরা BSNL এর 90 দিনের ভ্যালিডিটি সহ 201 টাকার রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here