সরকারি টেলিকম কোম্পানি BSNL দীর্ঘদিন ধরেই বেসরকারি সংস্থা Jio, Airtel, Vodafone Idea-কে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। BSNL (BSNL রিচার্জ প্ল্যান 2022) এর এমন অনেকগুলি রিচার্জ প্ল্যান রয়েছে যা অনেক ক্ষেত্রে প্রাইভেট টেলিকম সংস্থা গুলির রিচার্জ প্ল্যানের থেকে অনেক গুণ ভাল। আজকের এই পোস্টে আপনাদের BSNL-এর এমন একটি প্ল্যান সম্পর্কে জানাবো, যেটা কোম্পানির সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান। এই রিচার্জটি একবার করার পর আপনাকে আর প্রতি মাসে রিচার্জের ঝামেলায় পড়তে হবে না। এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড ডেটা, কলিং, এবং SMS সহ অনেক সুবিধা পাবেন।
দৈনিক খরচ পড়বে 4 টাকা 1 পয়সা
BSNL-এর 1499 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন, যা কোম্পানির সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান। অর্থাৎ প্রতিদিনের নিরিখে এই প্ল্যানের দাম পড়বে 4 টাকা 1 পয়সা। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যাবে। শুধু তাই নয়, 365 দিনের মেয়াদে গ্রাহকদের মোট 24 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। তবে যদি আপনার ডেটা আরও বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে হয়তো আপনার এই প্ল্যানটি পছন্দ নাও হতে পারে।
এই রিচার্জে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানটি এক্টিভ করার জন্য, গ্রাহকদের BSNL ওয়েবসাইটে যেতে হবে বা তাদের রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে 123 নম্বরে বা BSNL1499 নম্বরে SMS করতে হবে।
15 আগস্ট বড় ঘোষণা করতে পারে BSNL
BSNL-এর 5G লঞ্চ নিয়ে এখনও পর্যন্ত একটি মাত্র খবর এসেছিল, বেশিরভাগ খবরে শুধুমাত্র 4G নিয়ে কথা বলা হচ্ছে। একটি রিপোর্ট অনুসারে, BSNL প্রাথমিকভাবে TCS-এর সহযোগিতায় সেসব জায়গায় 4G কানেক্টিভিটি চালু করবে যেখানে আয় বেশি হবে।
যদিও ভারতে 15 আগস্ট (NSA) মোডে 5G নেটওয়ার্ক লঞ্চ করা যেতে পারে। এর সাথে ইউজারদেরএন্ড-টু-এন্ড 5G নেটওয়ার্কে 5G সার্ভিস দেওয়া হবে, তবে BSNL-এর নাম এতে থাকবে হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











