BSNL এর 90 দিনের প্ল্যানের কাছে কুপোকাত অন্যান্য প্রাইভেট কোম্পানির প্ল্যান, জেনে নিন ডিটেইলস

যেসব BSNL গ্রাহকরা বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই পোস্টে একটি সস্তা প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল। এই প্ল্যানে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই 90 দিনের আনলিমিটেড কলের বেনিফিট পাওয়া যায়। দাম অনুযায়ী Airtel এবং Jio কোম্পানির প্ল্যানের তুলনায় এই প্ল্যানটি অনেকটাই সস্তা রয়েছে।

যেসব ইউজাররা তাদের বিএসএনএল নাম্বার সেকেন্ডারি নাম্বার হিসেবে ব্যাবহার করেন এবং এই নাম্বারটি অ্যাক্টিভ রাখতে চান, এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BSNL এর 90 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

BSNL এর 90 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান

আমরা এই পোস্টে BSNLএর 439 টাকা দামের প্ল্যান সম্পর্কে আলোচনা করছি। এই প্ল্যানের বিশেষত্ব হল এর দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি। এই প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হয়।

এছাড়া প্ল্যানে ফ্রি 300 এসএমএসের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য যারা শুধুমাত্র কলের জন্য BSNL ব্যাবহার করেন, কিন্তু ডেটা জন্য অন্য অপশন রয়েছে।

এই প্ল্যানের দাম এবং ভ্যালিডিটির দিক দিয়ে প্রতি মাসে প্ল্যানের প্রায় 146 টাকা অর্থাৎ প্রতিদিন 5 টাকা খরচ হয়। যেসব ইউজাররা BSNL নাম্বার অ্যাক্টিভ রাখতে চান এবং ডেটা প্রয়োজন হয় না, এই প্ল্যানটি তাদের জন্য ভালো অপশন হবে। তবে জানিয়ে রাখি এই প্ল্যানে কোনো ডেটা বেনিফিট পাওয়া যাবে না, শুধুমাত্র আনলিমিটেড কল এবং ফ্রি 300 এসএমএসের সুবিধা পাওয়া যাবে।

BSNL 4G এর সঙ্গেই চলবে 5G এর কাজ

জানিয়ে রাখি 4জি এবং 5জি সার্ভিসের জন্য BSNL এর পক্ষ থেকে TCS, Tejas নেটওয়ার্ক এবং সরকারি ITI-কে 19,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে BSNL এর 4জি এবং 5জি পরিষেবার পরিধি আরও বাড়িয়ে তোলা হবে। বেশ কিছু দিন আগে প্রকাশ্যে আসা খবরের মাধ্যমে জানা গিয়েছিল 4জি এবং 5জি নেটওয়ার্কের জন্য BSNL দেশ জুড়ে প্রায় 1.12 লক্ষ্য টাওয়ার ইন্সটল করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত 9,000 4জি টাওয়ার ইন্সটল করেছে, এর মধ্যে 6,000 টাওয়ার পাঞ্জাব, উত্তর প্রদেশ পশ্চিম, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা মতো জায়গাগুলিতে অ্যাক্টিভ করেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here