দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL দীর্ঘদিন ধরে এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়ার মতো প্রাইভেট কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান লঞ্চ করে চলেছে। কিছু ক্ষেত্রে এইসব প্ল্যানের বেনিফিট প্রাইভেট কোম্পানিগুলির প্ল্যানের চেয়েও এক কদম এগিয়ে থাকে। একইভাবে কয়েক দিন আগে BSNL এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছিল। কোম্পানি নিজেই জানিয়েছিল এটি তাদের সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান। কয়েক দিন আগে আমরা BSNL এর টপ 5 সস্তা প্ল্যানের লিস্ট তৈরি করেছিলাম, যদিও এই প্ল্যানটি সেই লিস্টে ছিল না। তাই আমরা এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।
প্রথম বার রিচার্জ করার বেনিফিট
47 টাকা দামের এই নতুন প্ল্যানটি কোম্পানির First Recharge (FRC) ক্যাটাগরির অন্তর্গত। প্রথমেই জানিয়ে রাখি এই প্ল্যানটি কোম্পানির প্রিপেইড গ্ৰাহকদের জন্য কার্যকর যারা প্রথম বার তাদের নতুন সিম রিচার্জ করাতে চলেছেন। এই প্ল্যানে ভয়েস কল, ডেটা ও এসএমএস বেনিফিট পাওয়া যায়। গোটা দেশে এই প্ল্যানটিই কোম্পানির সবচেয়ে সস্তা আনলিমিটেড কম্বো প্রিপেইড প্ল্যান।

31 মার্চ পর্যন্ত করা যাবে সবচেয়ে সস্তা রিচার্জ
উল্লেখ্য, BSNL এর এই FRC 47 একটি প্রমোশনাল প্ল্যান যা আগামী 31 মার্চ, 2021 পর্যন্ত ভ্যালিড। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্ল্যানটি শেষ হয়ে যাওয়ার পর সিম চালু রাখার জন্য অন্য যে কোনো প্ল্যান রিচার্জ করা যাবে।
রিচার্জের বেনিফিট
কোম্পানির FRC 47 প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিঙের সঙ্গে বিনামূল্যে রোমিং, এসটিডি ও লোকাল কল উপভোগ করা যায়। এছাড়া দিল্লি ও মুম্বাইয়ের এমটিএনএল সার্কেলও এর অন্তর্গত। এছাড়াও 28 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে 14 জিবি ডেটা ও 100 এসএমএস দেওয়া হয়।
বিনামূল্যে SIM
জানা গেছে এই সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানের সঙ্গে বিনামূল্যে একটি সিমও দেওয়া হচ্ছে। তবে কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে ফ্রি সিম শুধুমাত্র নতুন গ্ৰাহকদের জন্য।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










