1 টাকার বিনিময়ে 30 দিন পর্যন্ত ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং Free SIM! অফার চলবে 15 নভেম্বর পর্যন্ত

শিরোনাম পড়ে যত‌ই অবাস্তব বা মিথ্যা মনে হোক না কেন, এটি সম্পূর্ণ সত্যি। দামি রিচার্জ প্ল্যানের কারণে চিন্তিত ইউজারদের জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL নতুন উপহার নিয়ে এসেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL মাত্র 1 টাকার বিনিময়ে ফ্রি সিম, ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS অফার জারি করেছে।

কোম্পানির পক্ষ থেকে BSNL Diwali Bonanza অফার জারি করা হয়েছে। জানিয়ে রাখি এই অফার বিশেষভাবে নতুন ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এই অফারে যেসব ইউজাররা নতুন BSNL সিম কিনবেন তাদের মাত্র 1 টাকায় প্ল্যান বেনিফিট দেওয়া হচ্ছে। সীমিত সময়ের জন্য জারি করা এই অফার 15 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 15 নভেম্বর পর্যন্ত। যে কোনো ব্যাক্তি এই অফারটি উপভোগ করতে পারবেন।

কোম্পানির এই 1 টাকা দামের প্ল্যানটি 30 দিন ভ্যালিডিটি সহ পেশ করা হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2GB করে ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 60GB ডেটা উপভোগ করা যাবে। এর সঙ্গে থাকছে ডেইলি 100 ফ্রি SMS, যে কোনো নেটওয়ার্কের যে কোনো নাম্বারে এই এসএমএস ব্যাবহার করা যাবে। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল‌ও দেওয়া হচ্ছে। এছাড়াও প্ল্যানটির সবচেয়ে বড় বেনিফিট হল এত সব বেনিফিটের সঙ্গে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে নতুন সিম।

Jio, Airtel বা Vi ইউজাররা দামি রিচার্জ প্ল্যানের চাপ থেকে বাঁচার জন্য এই BSNL অফারের সুবিধা নিতে পারেন। তবে এর ফলে ইউজারদের BSNL 4G নেটওয়ার্কে সুইচ করতে হবে। যারা কম খরচে ফোন নাম্বার চালু রাখতে চাইছেন তাদের জন্য এই প্ল্যানটি দারুণ অপশন। ডুয়েল সিম ফোন ইউজাররা একটি স্লটে BSNL সিম ব্যাবহার করতেই পারেন।

গত মাসে দেশের সরকারি টেলিকম কোম্পানি তাদের 25তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশে BSNL 4G সার্ভিস রোল‌আউট করেছে। কোম্পানি 92,600 নতুন মোবাইল টাওয়ার চালু করেছে। অর্থাৎ আগে যেসব এলাকায় BSNL সিগন্যাল পাওয়া যেত না বা নেটওয়ার্কের সমস্যা হত সেখানেও ইউজাররা ভালো সার্ভিস পাবেন। কোম্পানির 4G নেটওয়ার্কের মাধ্যমে দেশের 26,700টির‌ও বেশি গ্ৰামকে ভালো মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করা যাবে।

কোম্পানির উপরোক্ত 1 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করলে নিঃসন্দেহে জিও, এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানিগুলির চেয়ে অনেক কম দামে দারুণ বেনিফিট পাওয়া যাবে। 30 দিন ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্ল্যান রিচার্জ করতে পারবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here