BSNL ফেরবদল করল তাদের প্ল‍্যানে, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ভ‍্যালিডিটি

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) একটি সরকারি কোম্পানি হ‌ওয়া সত্ত্বেও টেলিকম সেক্টরের অন‍্যান‍্য প্রাইভেট কোম্পানিগুলিকে কড়া টক্কর দিয়ে চলেছে। এই কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার জন্য দীর্ঘদিন ধরেই বিএস‌এন‌এল তাদের নতুন ও পুরোনো প্ল‍্যানে ফেরবদল করে চলেছে। এবার কোম্পানি তাদের 666 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন ঘটাল।

Vodafone পেশ করল 16 টাকার “ফিল্মি রিচার্জ” প‍্যাক, পাওয়া যাবে 1 জিবি ডেটা

প্রিপেইড ইউজারদের উপহার দেওয়ার জন্য কোম্পানি তাদের 666 টাকার প্ল‍্যানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি এখন আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্ল‍্যানে আগে 122 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যেত। কিন্তু এখন এই প‍্যাক রিচার্জ করলে গ্ৰাহকদের 134 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হবে। এছাড়া কোম্পানি তাদের দুটি প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এই দুটি প্ল‍্যান‌ই লম্বা ভ‍্যালিডিটির ছিল। কোম্পানি 999 টাকা ও 2,099 টাকার প্রিপেইড প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এই দুটি প্ল‍্যানের‌ই ভ‍্যালিডিটি এক বছর ছিল।

666 টাকার প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 3.7 জিবি ডেটা দেওয়া হবে। তবে প্ল‍্যানের এফ‌ইউপি লিমিট 40 কেবিপিএস। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে। তবে অন‍্যান‍্য প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানেও দিল্লি ও মুম্বাই সার্কেলে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে না।

Oppo F11 Pro তে পাওয়া যাচ্ছে 5,000 টাকার ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

কিছু দিন আগে কোম্পানি IPL প্রেমীদের জন্য দুটি প্ল‍্যান পেশ করে। কোম্পানি যথাক্রমে 199 টাকা/201 টাকা ও 499 টাকার দুটি প্ল‍্যান পেশ করে। এই প্ল‍্যানদুটি স্পেশাল ট‍্যারিফ ভাউচার (এসটিভি) হিসেবে পেশ করা হয়। দেশের উত্তরের রাজ‍্যগুলিতে 201 টাকার প্ল‍্যান কার্যকর, আবার সেই এক‌ই প্ল‍্যানের জন্য অন‍্যান‍্য রাজ‍্যে 199 টাকা দাম দিতে হবে।

দুটি প্ল‍্যানেই ইউজারদের আনলিমিটেড লোকাল ও ন‍্যাশানাল কলের সুবিধা দেওয়া হবে। অন‍্যান‍্য প্ল‍্যানের মতোই এই প্ল‌্যানগুলিও দিল্লি ও মুম্বাই সার্কেলে কার্যকর নয়, তবে এই সার্কেলে আনলিমিটেড কলের সুবিধা উপভোগ করা যাবে। এই প্ল‍্যানের প্রধান বিশেষত্ব এই প্ল‍্যানে পাওয়া ফ্রি ক্রিকেট কলার রিংটোন। অর্থাৎ যখনই আপনাকে কেউ কল করবে সে তখন ক্রিকেটের লাইভ স্কোর শুনতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here