BSNL আরো একবার নিজের গ্রাহকদের খুশি করে একটি নতুন কাজ করে দেখিয়েছে। আসলে কোম্পানি নিজের গ্রাহকদের জন্য এইবার একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যার নাম ‘বিএসএনএল সেল্ফকেয়ার’ রাখা হয়েছে। এই BSNL Selfcare app টিকে অ্যান্ডয়েড মোবাইল ইউজাররা Google Play Store এবং আইওএস ইউজাররা Apple Store থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই অ্যাপে ইউজাররা লেটেস্ট তথ্য পেয়ে যাবে। এর সাথেই বিএসএনএল সেল্ফকেয়ার অ্যাপে গ্রাহকরা প্রিপেইড মোবাইল প্ল্যান, মেন একাউন্ট ব্যালেন্স, প্ল্যান ভ্যালিডিটি, লেটেস্ট অফার ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।
BSNL Selfcare app
সেল্ফ কেয়ার অ্যাপটি বিল পে, রিচার্জ, ম্যানেজ একাউন্ট, ট্রানজেকশান হিস্ট্রি, স্পেশাল অফার, হেল্প এন্ড সাপোর্ট, বিএসএনএল রিওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, সেটিং এবং লগআউট অপশনের সাথে একটি অসাধারণ ইন্টারফেস সহ পাওয়া যাবে। বিএসএনএল উপভোক্তারা অ্যাপটিকে ডাউনলোড করার পরে একটি ওটিপির সাথে এতে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা নিজের রিচার্জ হিস্ট্রি আর অ্যাপের ব্যবহার করে রিচার্জও করতে পারবে। এই কথাটি সর্বপ্রথম কেরল টেলিকম ওয়েবসাইট দিয়েছে।
BSNL এর নতুন SMS অ্যাড-অন প্যাক
কেরালা টেলিকমের অনুযায়ী বিএসএনএলের কিছু নতুন অ্যাড-অন এসএমএস প্যাক লঞ্চ করেছে। বিএসএনএলের তিনটি নতুন অ্যাড-অন এসএমএস প্যাকের দাম 10, 20 এবং 25 টাকা। 10 টাকার প্যাকে গ্রাহকরা 500 টি ফ্রি এসএমএস পাবে, 20 টাকার প্যাকে 1 হাজারটি এসএমএস দেওয়া হবে এবং 25 টাকার অ্যাড-অন এসএমএস প্যাকে 2 হাজার এসএমএস পাওয়া যাবে। এছাড়া যদি আপনিও বিএসএনএলের ইউজার হন তাহলে এই অ্যাড-অন এসএমএস প্যাকের সুবিধা নিতে পারবেন।
BSNL এর 99 টাকার প্ল্যান বন্ধ হয়ে যাচ্ছে
বিগত দিনে জানা গিয়েছিল যে BSNL 99 টাকার পোস্টপেইড প্ল্যান ইউজারদের 199 টাকার প্ল্যানে শিফট (মাইগ্রেট) করছে। BSNL ইউজাররা যে SMS পাচ্ছে, তার মধ্যে বলা হয়েছে যে ‘199 টাকার প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কল, 25GB ডেকা, প্রতিদিন 100 টি SMS এর আনন্দ নিন। 99 টাকার প্ল্যানটি বন্ধ হয়ে গেছে আর আপনাকে 1 সেপ্টেম্বর 2021 থেকে 199 টাকার প্ল্যানে মাইগ্রেট করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










