BSNL পেশ করল নতুন দুটি রিচার্জ প্ল্যান, প্রতিদিন পাওয়া যাবে 3GB পর্যন্ত ডেটা

সরকারি টেলিকম কোম্পানি BSNL নতুন বছরের শুরু হওয়ার আগেই তাদের ইউজারদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে জানিয়ে রাখি এই বছর জুলাই মাসে অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলি তাদের সমস্ত প্ল্যানের দাম বাড়ানোর পরও বিএসএনএলের ইউজারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএসএনের 84 দিনের ভ্যালিডিটি সহ 3GB ডেটা প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর! এক মাস ফ্রিতে পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট

রিপোর্ট অনুযায়ী BSNL এর একটি প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি সহ পেশ করা হয়েছে, অন্যদিকে 84 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানে আনলিমিটেড ডেটা দেওয়া হয়, যা ইউজাদের জন্য যথেষ্ট। ভারতে যে কোনো সার্কেলে 215 টাকা এবং 628 টাকা দামের প্ল্যানটি পাওয়া যায়। নিচে এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

BSNL এর 215 টাকা দামের প্ল্যান

BSNL এর 215 টাকা দামের রিচার্জ প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি সহ পেশ করা হয়েছে। এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এর বেনিফিট পাওয়া যায়। একইসঙ্গে প্রতিদিন 2GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানে অতিরিক্ত Hardy Games, Challenger Arena Games, Gameon, Astrocell, Gameium, Lystn Podcast, Zing Music, Wow Entertainment এবং BSNL Tunes অ্যাক্সেসের মতো সুবিধা পাওয়া যায়।

BSNL এর 628 টাকা দামের প্ল্যান

অন্যদিকে BSNL এর 628 টাকা দামের রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতদিন 3GB ডেটা, 100 SMS এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের বেনিফিট রয়েছে। এই প্ল্যানে Hardy Games, Challenger Arena Games, Gameon এবং Astrocell মতো সুবিধাগুলি উপভোগ করা যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here