রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL কিছু সময় আগে দেশের প্রথম দেশীয় 4G নেটওয়ার্ক ইনস্টল করেছিল। এই মেড ইন ইন্ডিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ভারতীয় প্রযুক্তির মাধ্যমে। এবার রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও BSNL 4G নেটওয়ার্ক থেকে একটি কল করেছেন। যদিও এই ঘটনাটির প্রায় 4 মাস কেটে গেছে এবং এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে BSNL এর 4G পরিষেবা চালু করা হয়নি। তবে যারা BSNL 4G-এর জন্য অপেক্ষা করছিল, তাদের জন্য সুখবর! TOI সংবাদ অনুসারে, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এই বছর স্বাধীনতা দিবসের (15 আগস্ট) আশেপাশেই তাদের চতুর্থ প্রজন্মের (4G) বানিজ্যিক পরিষেবা চালু করতে চলেছে৷
BSNL 4G
BSNL এবং Tata Consultancy Services (TCS) যৌথভাবে 4G পরিষেবা পেশ করবে। এই প্রথম 4G পরিষেবার জন্য ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। BSNL এর ডিরেক্টর সুশীল কুমার মিশ্র এই তথ্যটি জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার টেলিকম সেক্টরে 100 শতাংশ বিদেশী বিনিয়োগ (FDI) অনুমোদন করেছেন। এর পাশাপাশি, সরকার স্পেকট্রাম চার্জ এবং এজিআর বকেয়াতে টেলিকম সংস্থাগুলিকে 4 বছরের স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
BSNL 4G থেকে সরকারের লাভ হবে
আপনাদের মনে করিয়ে রাখি যে কিছু সময় পূর্বে সরকারের তরফে জানানো হয়েছিল যে 2 বছরের মধ্যে BSNL এর 4G কানেকশন চালু করা হবে। অন্যদিকে, আমরা যদি আইটি মন্ত্রীর টুইটটি দেখি, তবে শিডিউলের আগে, শীঘ্রই ভারতে BSNL-এর 4G রোলআউট হতে পারে। BSNL-এর কিছু প্ল্যান মার্কেটের অন্যান্য প্ল্যানের তুলনায় অনেক ভালো কিন্তু 4G কানেক্টিভিটির অভাবে কোম্পানিটি টেলিকম সেক্টরে পিছিয়ে আছে।
Jio 4G কে কড়া টক্কর দেবে BSNL 4G
Jio ছাড়াও, Airtel এবং Vodafone idea দীর্ঘদিন ধরে ভারতে 4G নেটওয়ার্ক সরবরাহ করছে। কিন্তু, এই সংস্থাগুলি সম্প্রতি প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পরে, 2021 সালের ডিসেম্বরে লক্ষ লক্ষ গ্রাহক BSNL-এর সাথে যুক্ত হয়েছে। তাই, যদি BSNL বেসরকারি সংস্থাগুলির 5G-এর আগে 4G নিয়ে আসে, তাহলে Jio সহ সমস্ত বড় টেলিকম সংস্থাগুলির জন্য এটি একটি বড় সমস্যা হবে।
1 মিলিয়ন নতুন গ্রাহক পেয়েছে BSNL
সাম্প্রতিক TRAI রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বেসরকারী টেলিকম কোম্পানিগুলির প্রিপেইড শুল্ক বৃদ্ধির কারণে লাভবান হয়েছে। কারণ Telecom Regulatory Authority of India (TRAI) এর একটি রিপোর্টে দেখানো হয়েছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন BSNL এক মাসের মধ্যে 1 মিলিয়ন নতুন গ্রাহক (ডিসেম্বর 2021) যুক্ত করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











