Home খবর BSNL-MTNL সম্পর্কে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সমস্যার মুখে Jio ও Airtel 

BSNL-MTNL সম্পর্কে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সমস্যার মুখে Jio ও Airtel 

দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল এবং এমটিএন‌এল সম্পর্কে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল যে এত বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে কোম্পানি দুটির ভবিষ্যৎ কি? গত বুধবার মোদী সরকার BSNL-MTNL এর ব‍্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছে। কেবিনেট বৈঠকে BSNL ও MTNL এর সংযুক্তিকরণের পরিকল্পনাকে মান‍্যতা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : Xiaomi স্মার্টফোন কেনার জন্য সুবর্ণ সুযোগ, 11টি স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড় এবং সঙ্গে উপহার

দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এই কোম্পানি দুটির কর্মচারীদের জন্য এটি একটি সুখবর। এর কারণ হল অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে সরকার এই কোম্পানি দুটি বন্ধ করে দিতে পারে। এইসব সমালোচনার মাঝে সরকারি চাকুরিজীবিরা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তবে সরকারের পক্ষ থেকে পেশ করা এই খবর প্রকাশ পাওয়ার পর দুটি কোম্পানির বন্ধ হ‌ওয়ার কথা স্রেফ গুজব বলে মনে করা হচ্ছে। 

কেবিনেটের এই সিদ্ধান্ত সম্পর্কে টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করেন। তিনি জানান বিগত সময়ে BSNL এর সঙ্গে যথেষ্ট অবিবেচকের মতো কাজ করা হয়েছে। তারা বর্তমানে  BSNL ও MTNL এর সংযুক্তিকরণ পদ্ধতির ওপর কাজ করছে। 

আরও পড়ুন : কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

রবিশঙ্কর প্রসাদের কথা অনুযায়ী BSNL এর জন্য আকর্ষণীয় ভিআর‌এস প‍্যাকেজ নিয়ে আসা হবে, এর সঙ্গে 4জি স্পেকট্রামের জন্য 4,000 কোটি টাকা বাজেট জারি করা হবে। তিনি জানিয়েছেন আগামী চার বছরে 38,000 কোটি টাকা মানিটাইজ করা হবে। এছাড়া 15 হাজার কোটি টাকার বন্ড‌ও জারি করা হবে। 

এই প্রসঙ্গে জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে দাঁড়িয়ে থাকা BSNL  4জি স্পেকট্রাম কেনার জন্য 2015 সালে সরকারের আবেদন জানায় এবং 2009 সাল থেকে স্থগিত থাকা স্বেচ্ছা অবসর প্রকপ্লের প‍্যাকেজের ব‍্যাপারে অনুমতি চেয়েছিল। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন