BSNL এর Validity extension recharge plan টি কিন্তু বেশ সময় উপযোগী প্ল্যান। বর্তমান সময়ে অনেকের কাছেই দুটি বা তার বেশি সিম কার্ড থাকে৷ আর বিভিন্ন টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান এত বেড়ে যাচ্ছে যে এত টাকা খরচ করে সব সিম এক্টিভ রাখা অনেকের পক্ষেই সম্ভব নয়৷ যারা নিজেদের সিম কার্ড ইনকামিং এবং আউটগোয়িং পরিষেবার জন্য চালু রাখতে চান তাদের জন্য BSNL এর 106, এবং 107 টাকার Validity extension recharge plan টি বেশ সুবিধাজনক এবং সস্তাও।
আরও পড়ুন: Jio নিয়ে আসলো শুধুমাত্র 1 টাকার প্রিপেইড প্ল্যান, জেনে নিন এই প্ল্যানটির সম্পর্কে সবকিছু
BSNL এর 106 টাকার রিচার্জ প্ল্যান
এটি Premium per second প্ল্যান৷ এই প্ল্যানটির বৈধতা 84 দিন। আপনি এই রিচার্জটি করলে আপনার সিম 84 দিন চালু থাকবে৷ ইনকামিং বা আউটগোয়িং পরিষেবা চালু থাকবে। এই রিচার্জ প্ল্যানে আপনারা মোট 3 জিবি ডেটাও পাবেন। মোট 100 মিনিট ভয়েস কল এর সুবিধা থাকবে। পাশাপাশি 60 দিনের জন্য BSNL Tunes এর সুবিধাও পাবেন। তবে এই প্ল্যানে কোনো এসএমএস এর সুবিধা থাকবে না। যদি 84 দিনের মধ্যে 100 মিনিট শেষ হয়ে যায় তাহলে আপনাকে অতিরিক্ত রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে কল চার্স ১ পয়সা প্রতি সেকেন্ড হিসেবে কল চার্জ দিতে হবে।
BSNL এর 107 টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানটির বৈধতাও 84 দিন। এখানে আপনারা মোট 3 জিবি ডেটা পাবেন। এখানেও আপনারা যেকোনো নেটওয়ার্কে 100 মিনিট ভয়েস কলের সুবিধা পাবেন এবং 60 দিনের জন্য BSNL Tunes এর সুবিধা পাবেন। 106 টাকার রিচার্জ প্ল্যানের মতোই এই প্ল্যানেও এসএমএসের সুবিধা থাকবে না৷ যদি 84 দিনের মধ্যে 100 মিনিট শেষ হয়ে যায় তাহলে আপনাকে অতিরিক্ত রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে কল চার্স ১ টাকা প্রতি মিনিট হিসেবে হবে।
আরও পড়ুন: 10.5 ইঞ্চির বড় ডিসপ্লে এবং 7,040mAh Battery সহ লঞ্চ হল শক্তিশালী Samsung Galaxy Tab A8
BSNL এর 153 টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়সে কলের সুবিধা থাকছে। যার বৈধতা 28 দিন। এছাড়াও থাকছে প্রতিদিন 100 এসএমএসের সুবিধা। এই প্ল্যানে 28 দিন পর্যন্ত প্রতিদিন 1GB ডেটারও সুবিধা পাওয়া যাবে, এবং 1GB ডেটা শেষ হয়ে গেলে 40 kbps স্পিডে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানেও কিন্তু 28 দিনের জন্য BSNL Tunes এর মাধ্যমে ফ্রিতে Caller Tune সেট করা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
