ভারতের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি Jio এর কাছে বহু অসাধারণ প্রিপেইড প্ল্যান আছে। কিন্তু জিওকে সরকারি টেলিকম কোম্পানি BSNL কিছু প্ল্যানের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। আবার BSNL এর কিছু প্ল্যানের সামনে Jio কে একদমই হেরে যেতে দেখা যাচ্ছে। যদি আপনি BSNL ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে আজকে আমরা BSNL এর এমন একটি প্ল্যানের সম্পর্কে বলতে চলেছি, যার দাম 200 টাকার থেকেও কম। কিন্তু সুবিধার ক্ষেত্রে এই প্ল্যানটি Jio এর প্রিপেইড প্ল্যানকে হার মানিয়ে দেয়। আসুন এই আর্টিকেলের মাধ্যমে BSNL এর এই প্ল্যানের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানানো যাক।
BSNL এর 187 টাকার প্ল্যান
এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য লাভজনক হবে যারা এক মাস ভ্যালিডিটি সহ শর্ট-টার্ম প্রিপেইড প্ল্যানের খোঁজ করছেন। আমরা আলোচনা করতে চলেছি বিএসএনএলের 187 টাকার প্রিপেইড প্ল্যানের। এই প্ল্যানের সুবিধার কথা বলা হলে গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল সহ ডেলি 2জিবি ডেটা পাবে। এছাড়া গ্রাহকরা প্রতিদিন 100 এসএমএসের সুবিধাও পাবে। এইটুকুই না এই প্ল্যানটিতে ফ্রি রিংটোনের অ্যাক্সেসও পাওয়া যাবে।
BSNL এর 75 টাকার প্ল্যান
200 টাকার কম দামের সাথে BSNL 100 টাকার কম দামেও জিওর থেকেও ভালো একটি প্ল্যান অফার করে। আমরা বিএসএনএলের 75 টাকার রিচার্জেরর সম্পর্কে কথা বলতে চলেছি। কোম্পানি এই রিচার্জটিকে STV_75 নাম দিয়েছে। বিএসএনএলের এই 75 টাকার প্ল্যানে গ্রাহকদের 50 দিনের ভ্যালিডিটি প্রদান করা হয়। এই 50 দিনের ভ্যালিডিটিতে বিএসএনএল গ্রাহকরা মোট 2জিবি ইন্টারনেট ডেটা পাবে, এই ডেটা গ্রাহকরা ডেলি লিমিট ছাড়াই ব্যবহার করতে পারবে। উপভোক্তারা এই ডেটা 50 দিনের মধ্যে যেকোনো সময়ে করতে পারবে।
75 টাকার BSNL প্ল্যানের কল বেনিফিটের কথা বলা হলে কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে গ্রাহকদের মোট 100 মিনিট ফ্রিতে দেওয়া হয়। এই ভয়েস মিনিটের ব্যবহার লোকাল এবং এসটিডি যেকোনো নাম্বারে করা যাবে, ন্যাশনাল রোমিংও ফ্রিতেই কাজ করবে। অর্থাৎ 75 টাকায় গ্রাহকরা 100 মিনিট ফ্রিতে কথা বলতে পারবে। এই 100 মিনিট শেষ হওয়ার পরে বিএসএনএল গ্রাহকদের ভয়েস কলের জন্য 30 পয়সা প্রতি মিনিট হিসেবে দিতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
