Motorola চিনে নিজের ফ্ল্যাগশিপ Moto Edge X30 স্মার্টফোনটিকে লঞ্চ করার সাথেই নিজের নতুন Edge S সিরিজে দ্বিতীয় মডেলও পেশ করেছে। এই নতুন মডেলটিকে কোম্পানি Motorola Edge S30 5G নামে নিজের ঘরোয়া মার্কেটে পেশ করেছে। এর আগে কোম্পানি Edge S সিরিজে Edge S 5G ফোনটিকে পেশ করেছে। মোটোরোলা এজ এস30 5জি ফোনটির কথা বলা হলে এই ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888 প্লাস চিপসেটের সাথে এসেছে এবং এই ডিভাইসটির সেল 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এর সাথেই এই নতুন মডেলটিকে অসাধারণ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন্সের সাথে মার্কেটে লঞ্চ করা হয়েছে। আসুন এই আর্টিকেলে এই স্মার্টফোনের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। ষ
আরও পড়ুন: দিল্লিকে পেছনে ফেলে এই রাজ্যের মানুষ সবচেয়ে বেশি কিনেছে Electric Vehicle
Motorola Edge S30 এর স্পেসিফিকেশন্স
Motorola Edge S30 5G ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনে 6.8-ইঞ্চির স্ট্রেট-এজ LCD দেওয়া হয়েছে যার FHD+ রেজল্যুশন 2460 × 1080 পিক্সেল। এই ফোনটির ডিসপ্লে 144Hz রিফ্রেশরেট এবং HDR সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য এই ফোনের ডিসপ্লেটিকে এসজিআইয়ের মাধ্যমে সার্টিফাই করা হয়েছে, অর্থাৎ এই ফোনের চোখের জন্য ফ্রেন্ডলি। আবার এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 888 প্লাস চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে দেওয়া প্রসেসরটি স্যামসাং এর 5এনএম প্রসেসে তৈরি।
মোটোরোলা এজ এস30 ডিভাইসের রেয়ারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। এই ক্যামেরা সেটআপে 108MP এর প্রাইমারি ক্যামেরা আছে, এর সাথেই 13MP এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এইটুকুই না ক্যামেরা সেটআপটি মোটো এআই ক্যামেরা অ্যাল্গোরিথমকেও ইন্টিগ্রেট করে। এর সাথেই মোটোরোলা এজ এস30 ফোনটি ডল্বি অ্যাটমোস টেকনোলজি সাপোর্ট করে এবং এই ফোনে কোয়ালকমের লেটেস্ট ব্লুটুথ অডিও শেয়ারিং টেকনোলজিও (QSS) দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Motorola Edge S30 5G এর দাম
যদি দামের সম্পর্কে বলা হয় তাহলে Moto Edge S30 ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের প্রাইস CNY 1,999 (প্রায় 23,700 টাকা)। আবার এই ডিভাইসের 8GB/128GB ভেরিয়েন্টের প্রাইস CNY 2,199 (প্রায় 26,050 টাকা) এবং 8GB/256GB ভেরিয়েন্টের প্রাইস CNY 2,399 (প্রায় 28,450 টাকা)। এছাড়া কোম্পানি টপ-এন্ড Edge S30 মডেলটিকে 12GB র্যাম এবং 256GB স্টোরেজের সাথে পেশ করেছে, যার দাম CNY 2,599 (প্রায় 30,850 টাকা)।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









