Home খবর BSNL এবং Jio এর তুমুল প্রতিযোগিতা, জানুন 75 টাকায় কোন রিচার্জ‌টি সবচেয়ে ভালো

BSNL এবং Jio এর তুমুল প্রতিযোগিতা, জানুন 75 টাকায় কোন রিচার্জ‌টি সবচেয়ে ভালো

এই কথাটিকে অস্বীকার করা যাবে না যে ভারতের দিগ্গজ টেলিকম কোম্পানি Jio। কিন্তু আপনি কি জানেন যে এই দিগ্গজ টেলিকম কোম্পানির সাথে একমাত্র BSNL এর রিচার্জ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আসলে দুটি কোম্পানি‌ই একাধিক আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ অফার করতে থাকে। এটি দেখেই আমরা আজকে এই দুটি কোম্পানির দুটি লোকপ্রিয় রিচার্জের সম্পর্কে বলতে চলেছি, এই প্ল‍্যান দুটির দাম সমান । আসুন BSNL এর STV 75 Plan এবং JioPhone ইউজারদের 75 টাকার প্ল‍্যানের কম্প‍্যারিজান করে দেখা যাক।

আরও পড়ুন: Motorola ভারতে লঞ্চ করল সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 5G এর শক্তি এবং 50MP ক‍্যামেরা

Reliance Jio এর 75 টাকার প্ল‍্যান

Reliance Jio বিগত দিনেই নিজের জিওফোন ইউজারদের 75 টাকার প্ল‍্যানটিকে আপডেট করেছে। এখন আপডেট হ‌ওয়া প্ল‍্যানটির সম্পর্কে বলা হলে Jio এর এই 75 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 23 দিন করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে এবং প্রতিদিন 100) এমবি ডেটা সহ 200 এমবি অ্যাডিশনাল ডেটা পাওয়া যায়।

অর্থাৎ 23 দিনে মোট 2.5 জিবি ডেটা ইউজাররা পাবে, যা আগের তুলনায় প্রায় 500 এমবি কম। 50এস‌এম‌এস এবং জিও অ্যাপের বেনিফিট এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু ইউজারদের কিছু ক্ষতি হয়েছে সেটি হলো কলিং এবং ডেটা। 5 দিন কম ভ‍্যালিডিটির কারনে আনলিমিটেড কলিং 5দিন কম পাওয়া যাবে এবং 500 এমবি ডেটাও কম হয়ে গেছে।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরা সহ তুলকালাম করতে এসে গেছে Motorola Edge S30 5G স্মার্টফোন, জেনে নিন এর দাম ও ফুল ডিটেইলস

BSNL STV 75 plan

যদি কথা বলা হয় BSNL এর STV 75 Plan এর তাহলে গ্রাহকদের 75 টাকার এই প্ল‍্যানে 50 দিনের ভ‍্যালিডিটি প্রদান করা হয়। এই 50 দিন ভ‍্যালিডিটি‌তে ইউজারদের মোট 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়, যা গ্রাহকরা দৈনিক কোনো লিমিট ছাড়াই ব‍্যবহার করতে পারবে। উপভোক্তারা এই ডেটার ব‍্যবহার 50 দিনের মধ্যে যেকোনো সময়ে করতে পারবে।

কল বেনিফিটের কথা বলা হলে এই রিচার্জে ইউজারদের ফ্রিতে 100 ভয়েস মিনিট দেওয়া হয়। এই ভয়েস মিনিটের ব‍্যবহার করে গ্রাহকরা লোকাল এবং এসটি‌ডি যেকোনো নাম্বারে করতে পারবে এবং এই রিচার্জটি ন‍্যাশনাল রোমিঙেও ফ্রিতে কাজ করবে। এই 100 মিনিট শেষ হ‌ওয়ার পরে বিএস‌এন‌এল গ্রাহকদের ভয়েস কলিঙের জন‍্য 30 পয়সা প্রতি মিনিট হিসেবে দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন